এক্সপ্লোর

CPM News : 'অভিনয়টাই তো পারেন, সারাক্ষণ মানুষের সঙ্গে তা-ই করে যাচ্ছেন', বেলেঘাটার সিপিএম প্রার্থীর নিশানায় কুণাল

TMC News : এবার টিকিট পাননি পরেশ পাল। তাঁর জায়গায় কুণাল ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : এবার বিধানসভা ভোটে অন্যতম আলোচিত কেন্দ্র বেলেঘাটা। এই কেন্দ্রে এবার টিকিট পাননি পরেশ পাল। তাঁর জায়গায় কুণাল ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। তাঁর বিপরীতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী পারমিতা রায়। গতকাল দলীয় কর্মী-সমর্থকদের নেমে প্রচারে বের হন তিনি। জনসংযোগের সময় সাধারণ মানুষ তাঁকে কী জানাচ্ছেন বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুণাল ঘোষ বা তাঁর দলকে নিয়ে কী মতামত তাঁর, তা এবিপি আনন্দর প্রতিনিধির সঙ্গে একান্ত কথোপকথনের সময় তুলে ধরলেন। কী বললেন সিপিএম প্রার্থী ?

এবিপি আনন্দ : প্রচারে বেরিয়েছেন। জনসংযোগ করছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। তাঁদের দাবি-দাওয়া শুনছেন। মূলত কী উঠে আসছে ?

পারমিতা রায় : সবাই বলছেন, ঘরের ছেলে-মেয়েদের কাজের ব্যবস্থা করা। সমস্ত বস্তি ঘুরলাম, বস্তিবাসী মানুষের প্রচণ্ড ক্ষোভ কোনও বস্তির ভিতরে কাজ হচ্ছে না। যা কাজ হয়েছে বাম আমলেই হয়েছে। তারপর থেকে এখানে শুধু কাটমানি, তোলাবাজি, দুর্নীতি, নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি, এসবই মানুষ দেখেছেন। কিন্তু, মানুষের জন্য কাজ, মানুষের পাশে থাকা সেটা হচ্ছে না।

এবিপি আনন্দ : আপনার যিনি প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। কী বলবেন তাঁকে নিয়ে ? 

পারমিতা রায় : আমি ব্যক্তিগতভাবে প্রার্থী সম্পর্কে কিছু বলব না। ওটা আমার সংস্কৃতি নয়। কিন্তু, আমি কী, আমি কেমন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে আছি এবং আমি কিন্তু আজ থেকে এই দলের সঙ্গে নেই। আমি ছোটবেলা থেকে এসএফআই করার সময় থেকে এই রাজনৈতিক দলের সঙ্গে আছি। এই রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে আছি। আমার আদর্শ, আর আমার সম্পর্কে এলাকার মানুষ জানেন। উনি কাদের সঙ্গে আছেন, উনি কী করছেন, কী বলছেন, সেটাও তো মানুষ প্রতিদিন দেখেছেন। দেখছেন, ফলে মানুষ বিচার করবেন। 

এবিপি আনন্দ : বেলেঘাটা অঞ্চলে দেখছি আপনার প্রতিপক্ষের বিভিন্ন রকমের পোস্টার। তিনি নেতা এবং অভিনেতা..দুই-ই। কর্পূর বলে একটি সিনেমার পোস্টার দেখা যাচ্ছে। সেই সিনেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বলন্ত একটা সত্য যেটা বাম আমলে ঘটে যাওয়া ঘটনা। সেটা কি কোথাও গিয়ে খোঁচা আপনাদের কাছে ?

পারমিতা রায় : দেখুন, অভিনয়টাই ভাল পারেন। নাটকটাই ভাল পারেন। ওঁদের যে দল, ওটা এত বড় নাট্য কোম্পানি হয়ে গেছে, নাটকের কোম্পানি হয়ে গেছে যে বিখ্যাত চলচ্চিত্রকার এবং নাট্যকাররাও এখন ওঁদের জন্য ওঁদের আড়ালে চলে গেছেন। ফলে, এটা নিয়ে আর বেশি কিছু বলব না। অভিনয়টাই তো পারেন। সারাক্ষণ মানুষের সঙ্গে নাটক আর অভিনয় করে যাচ্ছেন। ঠিক আছে, মানুষ বুঝে নেবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget