এক্সপ্লোর

South 24 Paragana: হাফ দামে মিলবে খাঁটি সোনা! লোভের বশে বকখালিতে 'পকেট খালি' ক্রেতার

Gold Fraud News: জানা গিয়েছে, পঞ্চাশ শতাংশ ছাড়ে মিলবে খাঁটি সোনা, এই টোপ দিয়ে দুই ক্রেতাকে দক্ষিণ ২৪ পরগনার পর্যটনকেন্দ্র বকখালিতে ডাকা হয়।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: লোভ বড় বালাই। লোভে পড়ে অনেকেই অনেক কিছু করে থাকে, যার ফল ভুগতে হয় সারাজীবনই। তেমনই লোভে পড়েই নিজেই নিজের বিপদ ডেকে আনলেন এক ব্যক্তি। 

সম্প্রতি রেকর্ড দাম উঠেছিল সোনার। সর্বকালের সর্বোচ্চ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছিল সোনা। শুধু দেশে নয় বিশ্বের বাজারেও আউন্স প্রতি দাম ২৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭০,২৪৮ টাকা। অথচ গত বছরই এই সোনার দাম ছিল ৫৬ হাজার টাকা থেকে ৫৭ হাজার টাকা (১০ গ্রাম)। অন্যদিকে, বিশ্বব্যাপী সোনার বাজার মূলধন আনুমানিক ছিল ১৫.৫৭ ট্রিলিয়ন ডলার।

আর এই সময় কেউ যদি হাফ দামে খাঁটি সোনা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তা যেন হাতে চাঁদ পাওয়ার মতোই। সেই লোভে পরেই সর্বস্বান্ত হলেন এক ব্যক্তি। 

কী ঘটেছে? 

জানা গিয়েছে, পঞ্চাশ শতাংশ ছাড়ে মিলবে খাঁটি সোনা, এই টোপ দিয়ে দুই ক্রেতাকে দক্ষিণ ২৪ পরগনার পর্যটনকেন্দ্র বকখালিতে ডাকা হয়। কথা হয় ১০০ গ্রাম সোনার বাজার মূল্য ৬ লক্ষ টাকা, কিন্তু ৩ লক্ষ টাকা দিলেই হবে। সেই টোপ গিলে ক্যানিং থেকে ৩ লক্ষ টাকা নিয়ে বকখালি পৌঁছন এক ক্রেতা। আর এরপর ঘটে সেই বিপদ। 

আরও পড়ুন, বর্ধমান লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার হাওড়া-শিয়ালদা-বর্ধমান থেকে একাধিক ট্রেন বাতিল

ওই ক্রেতা নির্দিষ্টি জায়গায় পৌঁছনোর পরেই সমুদ্র সৈকতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৩ লক্ষ টাকা লুট করে দুই দুষ্কৃতী। স্থানীয় ফ্রেজারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই ব্যক্তি। 

এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাপ করে বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের একজন স্থানীয় বকখালিরই বাসিন্দা। তারা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে এবং তাদের অন্যান্য সদস্যদের নাম জানিয়েছে। পুলিশ টাকা উদ্ধার এবং বাকিদের খোঁজ করছে। কাকদ্বীপ মহকুমা আদালত দুজনকে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।                                                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget