এক্সপ্লোর

Narendrapur: দৌড়ে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় মহিলার, লিভ-ইন পার্টনারের গলা ও হাতের শিরা কাটার অভিযোগ !

Live in Partner : ওই মহিলা নিজের পরিবার ছেড়ে বাবু নামে যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর : লিভ-ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কাটার অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত মহিলাকে ৷ শুক্রবার রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক বাবু ৷ এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা বাঁচার জন্য দৌড়ে পালিয়ে গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নেন ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করেন ৷ ওই মহিলা নিজের পরিবার ছেড়ে বাবু নামে যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন ৷ প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ ৷ বাবুর এলাকার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ 

জানা গেছে, গতকাল সন্ধে থেকে চরম অশান্তি শুরু হয় দু'জনের মধ্যে ৷ তখনই ধারালো কিছু দিয়ে মহিলার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে দেয় ওই যুবক ৷ স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানার পুলিশকে (Narendrapur Police Station) খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে ৷ রাতে প্রথমে তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে ৷ 

লিভ-ইন সম্পর্ক নিয়ে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ-

বিবাহ পর্যন্ত না গড়ালে লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) আসলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এক ধরনের মোহ ! যেখানে আন্তরিকতার অভাব রয়েছে ! গত অক্টোবর মাসে এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahadabad HC)। তরুণ এক যুগলের পুলিশি নিরাপত্তা চেয়ে করা মামলার প্রেক্ষিতে শুনানিতে এমনটাই জানায় তারা।

বিচারপতি রাহুল চতুর্বেদী ও বিচারপতি আজহার হুসেন ইদরির বেঞ্চ মামলার শুনানিতে জানান, জীবন গোলাপের বাগান নয়। প্রত্যেক যুগলকে জীবনের রুক্ষ পথ টপকে এগোতে হয়। আদালত মনে করে এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক বিপরীত লিঙ্গের মানুষের প্রতি মোহ ছাড়া কিছু নয়। এক্ষেত্রে আত্মরিকতা, স্থায়িত্বের অভাব রয়েছে। যতক্ষণ না লিভ-ইনে থাকা কোনও যুগল বিবাহের সিদ্ধান্ত নেন, ততক্ষণ নিশ্চিতভাবে বলা যায় না ওই যুগল একে অপরের প্রতি আন্তরিক। তাই এই ধরনের (লিভ-ইন) সম্পর্ক নিয়ে বাড়তি কোনও মতপ্রকাশ করতে নারাজ আদালত।

এক মুসলমান যুবক ও এক হিন্দু যুবতী বেশ কিছুদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাঁদের নিরাপদে থাকা প্রশ্নের মুখে পড়ছে বলে অভিযোগ করে যুবতীর কাকিমার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করা হয়। নিরাপত্তার অভাব, যা নিয়ে মামলাও হয়। সেই প্রসঙ্গেই মতামত দিতে গিয়ে, আদালত তাদের পর্যবেক্ষণ সামনে রাখে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget