এক্সপ্লোর

Baruipur News: বারুইপুরে তৃণমূল কর্মী খুনে এখনও অধরা মূল ২ অভিযুক্ত, জনরোষে বাড়ি ভাঙচুর; এলাকায় পুলিশ

Crime News: এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রঞ্জিত হালদার, বারুইপুর : বারুইপুরে তৃণমূল কর্মী সাইদুল আলি শেখকে খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও অধরা। মূল অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। জনরোষে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দু'টি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ওই ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। বারুইপুরের মদারহাট পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা। পেশায় গাড়ি চালক সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার কয়েকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে অনুমান করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার কেউ কেউ। তার জেরে তার উপর হামলা চালানো হয়।

গতমাসে এই জেলাতেই তৃণমূল নেতা 'খুনের' পাল্টা 'খুন', পর পর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। কাকভোরে জয়নগরে তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠেছিল। ৫ কিমি দূরের গ্রামে তাণ্ডবের ঘটনা ঘটেছিল। জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। পাল্টা আততায়ী অভিযোগে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল।  বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করা হয়েছিল বলে দাবি জানানো হয়েছিল। বাড়ির কাছেই শ্যুটআউট, পাল্টা তাড়া করে এক অভিযুক্তকে পিটিয়ে খুন করা হয়েছিল। এরপরেই গ্রাম ঘিরে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন, মারধরের অভিযোগ প্রকাশ্যে এসেছিল।

সেসময় তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেছিলেন,'আমি বলতে চাই সিপিএম, তোমার হার্মাদ, তোমার খুনি যত আছে নিয়ে এসো। আমরা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছি, একটা একটা করে খুন করো। মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্যকে তোমরা শেষ করতে পারবে না। পারবে না। পারবে না।' ফিরহাদ হাকিম আরও বলেছিলেন, 'সইফুদ্দিন লস্কর কী অন্য়ায় করেছে? কোনও বড় মানুষের টাকা মেরে দিয়েছে? কোথাও কারও স্বার্থে ঘা লেগেছে? না। সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে যাদের সইফুদ্দিন লস্কর যদি থাকে, তাহলে এখানে সিপিএমের পায়ের তলার মাটি পাবে না। শুধু তার জন্যে একটা লোককে, হত্যা করে দিল।  একটা অনুরোধ আপনাদের আর কেউ এলাকায় সিপিএমকে বিশ্বাস করবেন না। সিপিএম মানেই বিজেপি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget