এক্সপ্লোর

Gosaba : এলাকা দখল ঘিরে তৃণমূলের বিবাদে উত্তপ্ত গোসাবা, ছররা গুলিতে বিদ্ধ তৃণমূলকর্মী

TMC Worker Shot : গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে রাতেই নিয়ে আসা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে

গোসাবা : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে এলাকা দখল ঘিরে তৃণমূলের বিবাদে উত্তপ্ত গোসাবার (Gosaba) বাঘাহারানি গ্রাম। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী মনোরঞ্জন মণ্ডল। তৃণমূলেরই কর্মী অসীম মণ্ডলের বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে হামলা বলে অভিযোগ স্থানীয়দের। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে রাতেই নিয়ে আসা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

গোষ্ঠীদ্বন্দ্বে এর আগেও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, গোসাবা এলাকা উত্তপ্ত হয়েছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে বাড়ি ফিরছিলেন মনোরঞ্জন মণ্ডল। সেই সময় অসীম মণ্ডল তাঁকে লক্ষ্য করে ছররা গুলি চালায় বলে পুলিশ সূত্রের খবর। যাতে তিনি আহত হন। বর্তমানে অবশ্য তিনি স্থিতিশীল রয়েছেন। ঘটনার পর ক্যানিংয়ের এসডিপিও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হলেও, এই ঘটনার পেছনে শুধু এলাকা দখল নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকা উত্তপ্ত রয়েছে। 

কী বলছেন আহত ?

আহত তৃণমূল কর্মী বলেন, বাড়ির তিন-চার মিনিট আগে একটা ফাঁকা জায়গায় রাস্তায় আট-নয় জন দাঁড়িয়েছিল রাস্তার নীচের ধাপে। আর অসীম মণ্ডল দাঁড়িয়েছিল উপরের ধাপে। সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। সেই সময় হঠাৎ আমার পিঠে গুলি করে। অসীম মণ্ডল গুলি করে। ওর বাড়ি আমার বাড়ির পাশে। ওরা বিজেপি করে। আমি তৃণমূল করি। '২১ সালে দল করাটাই আমার অপরাধ। ঘটনার জেরে সাইকেল নিয়ে পড়ে যাই। 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে রাতে বোমাবাজির ঘটনা ঘটে। সাতসকালে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে রাস্তায় পড়েছিল ৩টি তাজা বোমা। এভাবে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত। পুলিশের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে আজ যেখানে বোমা পড়েছিল, তার ৩-৪ কিলোমিটারের মধ্যে খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপার্ক এলাকা। গত ২৮ অক্টোবর, এখানে দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালকের ওপর বোমা ছোড়ার অভিযোগ ওঠে। পরে এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি।

আরও পড়ুন ; ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget