এক্সপ্লোর

South 24 Paraganas: লাদাখ থেকে কফিনবন্দি দেহ ফিরল দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার

South 24 Paraganas News: পরিবার সূত্রে খবর, ২০০৯ সালে সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার দুর্ঘটনায় প্রাণ হারান।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ।

দেহ ফিরল লাদাখে দুর্ঘটনায় মৃত জওয়ানের

আজ, রবিবার সকালে, কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় মৃত জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে। খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া।

পরিবার সূত্রে খবর, ২০০৯ সালে সেনাবাহিনীতে ল্যান্সনায়েক পদে যোগ দেন বাপ্পাদিত্য। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান। শুক্রবার সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে বাপ্পাদিত্য সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মৃত জওয়ানের মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা। 

 

লাদাখে দুর্ঘটনা

শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লাদাখে। দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় সেনা। লাদাখে শিয়ক (Shyok) নদীতে পড়ে যায় সেনাকর্মীদের নিয়ে যাওয়া একটি গাড়ি। দুর্ঘটনায় অন্তত সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। লাদাখের তুরতুক (turtuk) সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন একাধিক সেনাকর্মী। জখমদের উদ্ধার করতে আসরে ভারতীয় বায়ু সেনা।   

আরও পড়ুন: IndiGo: বিশেষভাবে সক্ষম শিশুকে প্লেনে উঠতে দিতে বাধা! লক্ষাধিক টাকার জরিমানা ইন্ডিগোকে

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জখমদের মধ্যে অনেকেই মারাত্মক ভাবে আঘাত লেগেছে। যাঁরা জখম, তাঁদের সবচেয়ে ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেনা কর্তৃপক্ষ। যাঁরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বায়ুসেনার সাহায্যে তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে (Western Command)-এ নিয়ে যাওয়া চেষ্টা করা হচ্ছে। 

মমতার শোকপ্রকাশ

এদিকে, এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, 'লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা রইল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget