এক্সপ্লোর

Patharpratima News: ১১ জনের পরিবারের ৭ জনেরই মৃত্যু বিস্ফোরণে, বাকি ৪ জন কোথায় ? যা জানালেন পাথরপ্রতিমার বিধায়ক...

Firecrackers News: ১১ জনের বণিক পরিবার। বিস্ফোরণের ঘটনার পর চারজনের এখনও পর্যন্ত কোনও খবর নেই। দীর্ঘদিন ধরে এরা আতসবাজি তৈরি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। লাইসেন্সও ছিল।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা : পাথরপ্রতিমার ঢোলাহাটে গৃহস্থের বাড়িতে বিস্ফোরণে চার শিশু-সহ সাতজনের মৃত্যু হয়েছে। কিন্তু, ১১ জনের পরিবারে বাকি চার জনের কী হল ? তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে, পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা বলছেন, "তাঁরা কী অবস্থায় আছেন...কেউ কেউ বলছেন তাঁরা এখান থেকে হসপিটালাইজড হয়েছেন। তাঁরা কোথায় আছেন, কী ব্যাপার আছে সেটা ডিটেলস বলতে পারছি না।" বিস্ফোরণে নিহতদের নাম- অরবিন্দ বণিক (৬৫), অনুষ্কা বণিক (৬), প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস)।

এ প্রসঙ্গে পাথরপ্রতিমার বিধায়ক বলেন, "দুই ভাই। তুষারকান্তি বণিক ও চন্দ্রকান্ত বণিক। এদের লাইসেন্স আছে। এখানেই আতসবাজি তৈরি করে। দূরে আর একটা জায়গা আছে। সেখানেও মালপত্র তৈরি করেন। কিছু মাল এদের বাড়ির ভেতরেই স্টক থাকে। হঠাৎ এতে বিস্ফোরণ হয়ে গিয়েছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটায় আগুন লেগে যায়। যারা ভেতরে ছিলেন, বাচ্চা থেকে বয়স্ক, আর একজন কে মহিলা ছিলেন। এরা সাতজনই ভেতর থেকে বেরোতে পারেননি। চারজন বাচ্চা এবং আরও তিন জন...এরা আহত নয়, মারাই গিয়েছেন। অন্যান্য যাঁরা ছিলেন তাঁরা ভেতরে যেতে পারেননি। বাইরে ছিলেন তাঁরা। তাঁরা কী অবস্থায় আছেন...কেউ কেউ বলছেন তাঁরা এখান থেকে হসপিটালাইজড হয়েছেন। তাঁরা কোথায় আছেন, কী ব্যাপার আছে সেটা ডিটেলস বলতে পারছি না। পুরো পরিবারটা ১১ জনের।"

কীভাবে বিস্ফোরণ ?

১১ জনের বণিক পরিবার। বিস্ফোরণের ঘটনার পর চারজনের এখনও পর্যন্ত কোনও খবর নেই। দীর্ঘদিন ধরে এরা আতসবাজি তৈরি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। লাইসেন্সও ছিল। ফাঁকা মাঠে বাজি তৈরি করা হত। কিন্তু, প্রশ্ন উঠছে, শুধু কি আতসবাজি তৈরি হত ? নাকি শব্দবাজিও ? তার কারণ বিস্ফোরণ তীব্রতা ছিল মারাত্মক। স্থানীয় এক বাসিন্দা বলেন, "হঠাৎ দেখলাম সব বাজি একসঙ্গে ফেটে গেল। ৮টা-সাড়ে ৮টা নাগাদ ঘটনাটা ঘটে।" অপর একজন বলেন, "এসে দেখি লোকে লোকারণ্য।" স্থানীয় আরও এক বাসিন্দার কথায়, "আমাদের যেটা শোনা, এরা ব্যবসা করত ১০ বছর আগে থেকে। লাইসেন্সভুক্ত আছে। স্টোর করেছিল। বাড়ি থেকে কিছু সাপ্লাইয়ের জন্য স্টোর করেছিল। কোনওভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে গিয়েছে।" 

স্থানীয় আরও এক বাসিন্দা বলেন, "আমরা লোকমুখে প্রায় ৯টা নাগাদ খবর পাই। খবর পেয়ে আমরা এখানে আসি। এখানে বাজি তৈরি হয়, আমরা আগে থেকে জানি। প্রায় ৮-১০ বছর হচ্ছে। তবে, ওর একটা বাড়ি আছে। ওখানে কারখানা আছে বলে জানি। বেআইনিভাবে মজুত রাখত। ওখানে মাল তৈরি হয়। বিক্রির জন্য এখানে বাড়িতে রাখে। এখানে কোনও কারণে বিস্ফোরণ হয়ে যায়।"

শুধু আতসবাজি নয়, শব্দবাজিও মজুত ছিল বলে অভিযোগ উঠছে। কিন্তু, জনবহুল এলাকায় একটি বাড়িতে কী করে শব্দবাজি মজুত রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। তীব্র বিস্ফোরণে দোতলার পুরো বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেওয়াল ভেঙে পড়ে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget