এক্সপ্লোর

South 24 Paraganas News: মদ্যপানের সময় বোনকে নিয়ে 'কটূক্তি', বন্ধুকে পিটিয়ে খুন যুবকের

South 24 Paraganas Crime News: পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা দুই বন্ধু মিলে একটি নির্মীয়মান বাড়িতে মদ্যপান করছিল। ওই যুবকের দাবি, মদ্যপানের সময় তার বন্ধু তার বোন সম্পর্কে কটূক্তি করে।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপানের সময় বোনকে নিয়ে ‘কটূক্তি’।  বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে (Youth allegedly murders friend) । দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paraganas) নরেন্দ্রপুরে (Narendrapur)  ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বন্ধুকে এভাবে পিটিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা দুই বন্ধু মিলে একটি নির্মীয়মান বাড়িতে মদ্যপান করছিল। ওই যুবকের দাবি, মদ্যপানের সময় তার বন্ধু তার বোন সম্পর্কে কটূক্তি করে। এতেই রেগে গিয়ে বন্ধুকে বাঁশ দিয়ে পেটায় অভিযুক্ত। মৃত্যু নিশ্চিত করে ইঁট দিয়ে থেঁতলেও দেওয়া হয়। এরপর রাতেই ওই যুবক নরেন্দ্রপুর   থানায়   গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক। পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদও শুরু করেছে ঘটনা সম্পর্কে।

জানা গেছে, মৃতের নাম স্বপন মণ্ডল। বয়স ৪২ বছর। খুনের অভিযোগে ধৃতের বয়স ২৭ বছর। দু’জনেই রাজমিস্ত্রির জোগাড়দারের কাজ করেন। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্তের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে একটি নির্মীয়মাণ বহুতলে দুই বন্ধু মদ্যপান করছিলেন। ওই সময় অভিযুক্তর বোনকে নিয়ে কটূক্তি করে স্বপন। এই নিয়ে বচসা শুরু হলে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে, পরে ইট দিয়ে মাথা থেঁতলে স্বপনকে খুন করেন বন্ধু। 
মৃতের বাবা বলেছেন, কেন খুন করল জানি না। খুনির শাস্তি চাই।

মৃতের প্রতিবেশী বলেছেন, স্বপনকে ভাল ছেলে বলেই জানি। কটূক্তি করতেই পারে না। ঘটনাস্থল থেকে বাঁশ, রক্তমাখা ইট ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। 

বোনকে কটূক্তি করাতেই অভিযুক্ত বন্ধুকে  খুন করেছে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধৃতের বোনকেও।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget