এক্সপ্লোর

South 24 Pargana: ছাগল চোর সন্দেহে খুন বারুইপুরের প্রোমোটার, গ্রেফতার ৩, আটক ২

South 24 Pargana News:এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ পাঁচ গ্রামবাসীকে আটক করে বারুইপুর থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনিতেই মৃত্যু হয়েছে প্রোমোটারের, এখনও পর্যন্ত এমনটাই মনে করছে পুলিশ

রঞ্জিত হালদার, বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা): বারুইপুরের বেগমপুরে প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, প্রোমোটারকে গণপিটুনির ঘটনায় ধৃত তিনজনের মুখ্য ভূমিকা ছিল। আরও অনেকে জড়িত। তাদের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ গড়িয়া ঢালাই ব্রিজের কাছে প্রেমিকা প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে দেখা করেন প্রোমোটার অভীক মুখোপাধ্যায়। এরপর বাইকে চড়ে মালঞ্চ হয়ে তাঁরা যান বারুইপুরের দুশো কলোনি এলাকায়। সেখানেই ছাগল চোর সন্দেহে অভীককে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। মৃতের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। 

গতকাল প্রিয়ঙ্কাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ পাঁচ গ্রামবাসীকে আটক করে বারুইপুর থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনিতেই মৃত্যু প্রোমোটারের, এখনও পর্যন্ত এমনটাই মনে করছে পুলিশ। 

উল্লেখ্য, চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের (bariupur) বেগমপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে বান্ধবীকে নিয়ে বাইকে চড়ে এখানে ঘুরতে আসেন অভীক মুখোপাধ্যায় নামে বছর পঁয়ত্রিশের ওই প্রোমোটার (promoter)। অভিযোগ, চোর সন্দেহে তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে শুরু হয় গণপিটুনি। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে ওই প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত প্রোমোটার কলকাতার নেতাজিনগরের বাসিন্দা। খুনের নেপথ্যে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

অভীকের বন্ধুদের অভিযোগ পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে। তরুনীর মায়ের অভিযোগ তাঁর মেয়ে সাইকো পেসেন্ট। সে প্রায়ই রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে বার হত। গতকাল রাতে সে বন্ধুর সঙ্গে ঘুরতে বার হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

উল্লেখ্য, গতকাল সকাল ৭টা নাগাদ ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড ঘটে। সরিষাহাটে বাজারের মধ্যে এক ব্যক্তির উপর চড়াও হয় চার দুষ্কৃতীর একটি দল। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ওই ব্যক্তিকে খুন করে তারা। এর পর  ঘটনাস্থল থেকে পালাতে গেলে দুষ্কৃতীদের মধ্যে এক জন স্থানীয়দের হাতে ধরা পড়েন। সেখানে গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর।

২ দিন আগেই, প্রকাশ্য দিনের আলোয় খুনের ঘটনা ঘটে গিয়েছিল ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সরিষাহাটে। সেখানে ধারাল অস্ত্র দিয়ে খুন (Hacked to Death)করা হয় এক ব্যক্তিকে। পালানোর সময় দুষ্কৃতীদের মধ্যে এক জনকে ধরে ফেলেন স্থানীয়রা। গণপিটুনিতে (Mob Lynched) মৃত্যু হয় তাঁরও। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget