এক্সপ্লোর

south 24 pargana: বেআইনি মাটি কাটার অভিযোগে কাকদ্বীপ থেকে গ্রেফতার ৬

South 24 Pargana News: ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ভাটার সময় মুড়িগঙ্গা নদী থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

জয়দীপ হালদার, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার তিনটি ডিঙি নৌকা। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ভাটার সময় মুড়িগঙ্গা নদী থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। অবশেষে গতকাল হার্ডউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ 379 IPC ও 21(4) of Mines &Minerals act 1957 ধারায় মামলা রুজু করেছে। ধৃতদেরকে শুক্রবার কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এর আগে এপিবি আনন্দের খবরে দেখানো হয়েছিল যে, নিয়ম মানার বালই নেই। অভিযোগ ময়ূরাক্ষী বাঁধের মাটি, বালি কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে। তার জেরে বাঁধের গায়ে তৈরি হয়েছে জলাশয়। বিপদ আসন্ন দেখে এবার কাজ বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। এই ছবি দেখা গিয়েছিল বীরভূমের সিউড়ির খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধান্য গ্রামের। অবিলম্বে বালি-মাটি কাটা বন্ধের দাবিতে সেবার বালিঘাটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়ে বালি খাদানের ম্যানেজারের সাফাই ছিল যে বালি তুলছে বহিরাগতরা। কিন্তু সবার চোখের সামনে কী করে বালি তুলে নিচ্ছে বহিরাগতরা? কী করছে প্রশাসন? প্রশ্নের মুখে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। বালি পাচারের নানা কাহিনি আরও দেখা গিয়েছে। 

কিছুদিন আগে আরও একটি খবরে দেখানো হয়েছিল যে দিনেদুপুরে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বিহারে। ভূমি রাজস্ব আধিকারিকদের মদতে মাটি পাচারের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের যোগীলাল ব্রিজ এলাকায়। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। শুরু রাজনৈতিক চাপানউতোর।

আরো পড়ুন: ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget