এক্সপ্লোর

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

South 24 Pargana News: কম্বল জড়ানো দেহটি দেখতে পেয়ে মহেশতলা থানায় খবর দেয়। এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কম্বল সরিয়ে দেখতে পায় মাথা থেতলে যাওয়া মাঝ বয়সি ওই ব্যক্তিকে।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর কালীমন্দিরের পেছনে। সূত্র মারফৎ জানা গিয়েছে, স্থানীয়রাই প্রথম কম্বল জড়ানো দেহটি দেখতে পেয়ে মহেশতলা থানায় খবর দেয়। এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কম্বল সরিয়ে দেখতে পায় মাথা থেতলে যাওয়া মাঝ বয়সি ওই ব্যক্তিকে।

পাশেই একটি ইটে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ সম্ভবত এই ইট দিয়েই পিটিয়ে পিটিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে না পারলেও পরবর্তী সময়ে আশেপাশে বিভিন্ন এলাকায় খবর দিলে জানা যায় কম্বল জড়ানো রক্তাক্ত ওই ব্যক্তির নাম হাফিজুল মল্লিক(৪০)। তাঁর বাড়ি ডাকঘর কাজি পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ভীষণ নেশা করতেন সেই ব্যক্তি। এছাড়াও সেই ব্যক্তি রাতে প্রায়শই বাড়ির বাইরেই থাকত। সেই অর্থে কোন কাজ না করলেও যখন যেমন কাজ পেত তেমনই করতো। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

বছরের শেষ দিনে গাড়ি দুর্ঘটনা

বছরের শেষ দিনও দুর্ঘটনার (accident) সাক্ষী থাকল মহানগর (kolkata)। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে (tree) ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি (car)। আহত গাড়ির দুই যাত্রী।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক ও আরোহী বেরিয়ে আসেন। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। তবে গাড়ির গতিবেগ বেশি থাকাতেই এই দুর্ঘটনা, প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। কিন্তু চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনা নতুন কিছু নয়। গত মঙ্গলবারই যেমন ভুবনেশ্বর এমস থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে অ্যাম্বুল্যান্স। মারা যান রোগী। জখম বন অ্যাম্বুল্যান্সের চালক-সহ মোট ছয় জন। মৃত রোগী এবং আহতরা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দিন সকালেই আরও একটি দুর্ঘটনার কথা সামনে আসে। তার জন্যও ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়াকে দায়ী করা হয়। কুয়াশাচ্ছন্ন সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। সেই দুর্ঘটনায় বাস চালকের মৃত্যু হয়। আহত হন নয়জন বাসযাত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Marker Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথাবার্তা, নিউ মার্কেটের হোটেলে আগুন লাগার ঘটনায় দোষীদের ক়ড়া শাস্তির আশ্বাস
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget