এক্সপ্লোর

South 24 Pargana: সাতসকালের রাস্তার ধার থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড

স্থানীয় বাসিন্দারা রাস্তায় শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

দক্ষিণ ২৪ পরগনা: বাজারের কাছে রাস্তার ধারে মিলল শতাধিক ভোটার কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে চাঞ্চল্য ছড়াল বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কুলতলি বাজারে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বাসন্তী থানার পুলিশ ভোটার কার্ডগুলি উদ্ধার করে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

কোচবিহারে জাল আধারকার্ড উদ্ধার: ২০২২-এর মাঝামাঝি সময়ে দিনহাটা মহকুমায় ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে নকল ভারতীয় আধার কার্ড-সহ ১০ বাংলাদেশী নাগরিক আটক হয়। বিএসএফ সূত্রে জানা যায়,দিনহাটা দু-নম্বর ব্লকের ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে অবৈধভাবে পারাপারের সময়ে বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের হাতে আটক হয় ওই ১০ জন বাংলাদেশি নাগরিক। 

বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছিল, ১০ জন বাংলাদেশী নাগরিকদের নাম মাসুদ আলী (২০),মুজিবর শেখ (৫২),হাজিদুল হক (৩৫) ফুলিয়ান বিবি (৩৮),ইশারত বেগম (৩৫),অনু বিবি(৩৮), মরিজাম খাতুন(১২),আসমা খাতুন(২),আকাশ মিয়া (৭),আব্দুল আলম (৩)।

এরপর তাদের সকলকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এর পর তাঁদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সূত্রে খবর, এই দলটি হরিয়ানায় কাজ করছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে এরা সীমান্ত এলাকায় আশ্রয় নেয়, সেখান থেকে বুধবার রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে বিএসএফ তাদের আটক করে। এর আগে এই দলের একজনকে আটক করে বিএসএফ। সূত্রের খবর, এই দলে মোট ১৭ জন ছিল। বাকি দের খোঁজ শুরু করে পুলিশ বিএসএফ। 

কেঁচো খুঁড়তে কেউটে ! কিছুদিন আগে জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার (Fake Aaadhar) ও প্যান কার্ড (PAN Card) বানানোর চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। ধৃতের বেহালার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি দফতরের রাবার স্ট্যাম্প। এই চক্রে আর কারা তার তদন্ত শুরু করে আলিপুর থানার পুলিশ।

একেই বলে, কেঁচো খুঁড়তে কেউটে ! জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার, প্যান কার্ড চক্রের হদিশ পেল পুলিশ। উদ্ধার প্রচুর ভুয়ো ভোটার, আধার ও প্যানকার্ড, জাল দলিল এবং ড্রাফট। একই ছবি দিয়ে একাধিক নামে হলোগ্রামসহ তৈরি করা হয়েছে কার্ডগুলি। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মধ্যমগ্রাম পুরসভার এক কাউন্সিলরের ভুয়ো রাবার স্ট্যাম্প এবং ভূমি ও রাজস্ব দফতরের ভুয়ো স্ট্যাম্প। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget