এক্সপ্লোর

South 24 Pargana: তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত ভাঙর

South 24 Pargana: অভিযোগ তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ।

রঞ্জিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসাকে কেন্দ্র করে তৃণমূল ও আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী মালঞ্চ এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালী পদ্মপুকুর এলাকায় আহলে সুন্নাতুল জামাতেরর কর্ণধার তথা পিরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসা রয়েছে। অভিযোগ সেই ধর্মীয় জলসা ভেস্তে দিতে তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে। আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায়। অভিযোগ তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে রাজ্যের অন্য প্রান্তে বিক্ষিপ্ত একটি ঘটনায়, রাস্তা খারাপ বলে বন্ধ হয়ে যাচ্ছে বিয়ে থেকে শুরু করে সমস্ত বড় অনুষ্ঠান। রাস্তার কারণে বিয়েই হচ্ছে না গ্রামের মেয়েদের। মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি গ্রামে দেখা যাচ্ছে এমনই ঘটনা। 

এই গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনও রাস্তা নেই। দীর্ঘদিন ধরেই সেই কারণে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। কোনও ঠিক রাস্তা না থাকায় কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে যায়। শুধু কি তাই? এরপর বর্ষার সমস্যা তো আছেই। বৃষ্টি পড়লেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। 

বর্ষায় জমা সেই জল পেরিয়ে স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, সকলকে চলাচল করতে হয়। এরপর নয়া সমস্যা। গ্রামের সরাসরি রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের সকলকে জানানো হয়েছে সমস্যার কথা। কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই দাবি গ্রামবাসীদের।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget