এক্সপ্লোর

Bhangar: ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

South 24 Pargana: পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দাম মোল্লা পেশায় একজন কৃষক ছিলেন। প্রতিদিনের মতো কৃষিকাজ করতে গিয়েই আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের নাটাপুকুর এলাকায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হল। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটাপুকুর এলাকার বাসিন্দা সাদ্দাম মোল্লা। মৃতের বয়স ৩৩ বছর। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন মাঠে ধান রোপণের কাজে গিয়েছিলেন সাদ্দাম। সেই সময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয় ও প্রবল বজ্রপাত হয়। বজ্রপাতে গুরুতর আহত হন সাদ্দাম মোল্লা।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দাম মোল্লা পেশায় একজন কৃষক ছিলেন। প্রতিদিনের মতো কৃষিকাজ করতে গিয়েই আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা ছিল। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়। সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই অন্ধকার হয়ে গেল কলকাতার বিভিন্ন অংশে। এদিন টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কলকাতা সংলগ্ন দুই জেলাতেও চলে তুমুল বৃষ্টিপাত। দুপুরেই নামল অন্ধকার, ঘনঘন বাজ পড়ল, মঙ্গলবারের পর বৃহস্পতিবারও দুপুর থেকে এই ছবিই দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়।সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বেশ কিছু অংশে লাল সতর্কতাও জারি করা হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বৃষ্টিপাত পারে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। নতুন ধসের জেরে বন্ধ NH ১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট, সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক NH-10-এর যান চলাচল সম্পূর্ণ ব্যাহত। সেবকের কাছে ধস, ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget