এক্সপ্লোর

South 24 Pargana: ৩০০ টাকার লটারির টিকিটে কোটিপতি বেকার যুবক

বেশ কয়েকমাস আগে কাজ চলে যায় যুবকের। নিজের বাড়ি ঘর বিক্রি করে দেনা মিটিয়েছিলেন। দীর্ঘদিন কর্মহীন হয়েই কাটছিল দিন। অবশেষে দুঃখের দিনের শেষ। পরিবার নিয়ে এবার সুখে জীবনযাপনের স্বপ্ন দেখছেন ফিক আলী গাজী।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: একেই বলে রাখে হরি মারে কে।  সাধারণ জীবনযাপন, কে জানত রাতারাতি বদলে যাবে দিন।  লটারির এক টিকিটেই বাজিমাৎ। সন্ধেয় টিকিট কেনার সন্ধেতেই কোটিপতি হয়ে গেলেন তালদির যুবক।  দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। ক্যানিং থানার তালদি বয়ারসিংয়ের রফিক আলী গাজী মঙ্গলবার সন্ধ্যায় তিনশো টাকা দিয়ে লটারীর টিকিট কেটেছিলেন।

আর এরপরই সন্ধ্যা ছয়টার খেলায় প্রথম পুরস্কার পেয়ে যান তিনি। ১ কোটি ৪৯ হাজার টাকা জেতেন রফিক। এর পর নিজের সুরক্ষার কথা ভেবে টিকিট নিয়ে সোজা ক্যানিং থানায় চলে আসেন। রফিক জানান, তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। টাকা পেয়ে তিনি আগামী দিনে তাঁর সন্তানদের ভাল ভাবে মানুষ করবেন। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকবেন। তাঁর ব্যবসা বাণিজ্যেরও ইচ্ছে রয়েছে বলেন জানান তিনি।

বেশ কয়েকমাস আগে কাজ চলে যায় যুবকের। নিজের বাড়ি ঘর বিক্রি করে দেনাও মিটিয়েছিলেন। দীর্ঘদিন কর্মহীন হয়েই কাটছিল দিন। অবশেষে দুঃখের দিনের শেষ। পরিবার নিয়ে এবার সুখে জীবনযাপনের স্বপ্ন দেখছেন ফিক আলী গাজী।

সম্প্রতি দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে কোটিপতি হন দুই ব্য়ক্তি। কিছু সময়ের মধ্যেই হাতে পেলেন একেবারে কোটি টাকা। এটি কোনও গল্প নয়, বরং একেবারেই বাস্তব ঘটনা। পেশায় অটোচালক দুই ব্যক্তি অভ্যাস বশত একযোগেই কেটেছিলেন টিকিট। আর তাতেই কেল্লা ফতে। 

ঠিক কী ঘটেছিল? 


দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙ্গা বাজারের কাছে দুই অটো চালক  ভরত সিং ও বিশ্বজিৎ সুই বৃহস্পতিবার সন্ধ্যায় তারা স্থানীয় এক লটারির দোকান থেকে দেড়শো টাকার টিকিট কাটেন।  এরপর প্রায় ঘণ্টাখানেক পর তাঁরা জানতে পারেন দুজনের মিলিত টিকিটে এক কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছেন। পেশায় অটো চালক ভরত সিং ও বিশ্বজিৎ সুঁই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কারণে তাঁরা টিকিটের জেরক্স নিয়ে সোজা ক্যানিং থানায় উপস্থিত হন। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ তাদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

এই টাকা নিয়ে কী করবেন দুই অটোচালক সে প্রশ্ন প্রসঙ্গে ভরত সিং বলেন, "আমরা তো গরীব মানুষ। কিছু ধার দেনা আছে। সেগুলি শোধ করব। ছোট করে একটা বাড়ি করব। কিছুটা অর্থ সমাজসেবামূলক কাজেও দান করব।" অন্যদিকে, বিশ্বজিৎ সুই বলেন, "খুব আনন্দ হচ্ছে জেতায়। কিছুটা হলেও দুঃখের সময় কাটবে।" 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget