এক্সপ্লোর

Canning News: কুসংস্কারেই কি ঝড়ে গেল দুটো ছোট্ট প্রাণ? হৃদয়বিদারক ঘটনা ক্যানিংয়ে

Canning Update: পুকুরের জলেই দীর্ঘক্ষণ দেহ দুটি মাথায় নিয়ে ঘোরাঘুরি করেন তারা। জলে বাঁশ দিতে পেটানো হয়। কিন্তু দীর্ঘ প্রায় দু ঘণ্টা এইসব তুকতাক করলেও প্রাণ ফেরেনি ঐ দুই শিশুর।

শান্তনু নস্কর, ক্যানিং: ফের জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। তাদের নাম নাম মেঘা সর্দার ও তিথি সর্দার। দুজনেরই বয়স ৮ বছর। ক্যানিং এর গড়খালি এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, স্কুলে যাওয়ার আগে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুজনেই। প্রায় আধ ঘন্টা বাদে একজনের দেহ ভেসে ওঠে। পুকুরে তল্লাশি চালিয়ে আরও একজনের দেহ উদ্ধার হয়। এরপর তাদেরকে হাসপাতালে না নিয়ে এসে দীর্ঘক্ষণ ধরে তুকতাক করতে থাকে পরিবার ও গ্রামের মানুষজন। পুকুরের জলেই দীর্ঘক্ষণ দেহ দুটি মাথায় নিয়ে ঘোরাঘুরি করেন তারা। জলে বাঁশ দিতে পেটানো হয়। কিন্তু দীর্ঘ প্রায় দু ঘণ্টা এইসব তুকতাক করলেও প্রাণ ফেরেনি ঐ দুই শিশুর। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে শিশু দুটিকে। দেহ দুটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় তারা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

অন্যান্য খবর

স্ত্রী, মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর 

রাজ্যের অন্য় প্রান্তে অন্য় একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। স্ত্রী মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরে। হিন্দমোটর ভদ্রকালী এলাকার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার বছরের এক শিশু ও মহিলাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখা যায়। গৃহকর্তা কাশীনাথ চট্টোপাধ্যায়কে গুরুতর আহত অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হচ্ছে। উত্তরপাড়া থানার পুলিশ স্ত্রী পায়েল চট্টোপাধ্যায় (২৫) ও চার বছরের মেয়ের দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ধারালো ছুরি দিয়ে গলা এবং শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। পুলিশের ধারণা, এদিন ভোরেই নিজের ঘরে ফল কাটার ছুরি দিয়ে নিজের চার বছরের মেয়ে ও স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, "একই পরিবারের তিন জনকে উদ্ধার করা হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তদন্ত শুরু হয়েছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget