এক্সপ্লোর

South 24 Parganas: কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের জেল হেফাজতের নির্দেশ

West Bengal News: বিক্ষোভের মধ্য়েই এবার দক্ষিণ ২৪ পরগনার, পাথরপ্রতিমায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: টোটো থেকে জোর করে নামিয়ে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা থানার সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অমিতাভ বারুইয়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কাকদ্বীপ মহকুমা আদালতের।

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে, প্রথমেই গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভের মধ্য়েই এবার দক্ষিণ ২৪ পরগনার, পাথরপ্রতিমায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যিনি পাথরপ্রতিমা থানাতেই কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী টোটোয় করে যাওয়ার সময় রাস্তা আটকান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই। এরপর টোটো থেকে জোর করে নামিয়ে, কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীর মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কোনওরকমে সেখান থেকে পালান কলেজছাত্রী। শনিবার রাতেই পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পরবর্তী সময় পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে আরও দাবি, ধৃত সিভিক ভলান্টিয়ার কলেজ ছাত্রীর প্রতিবেশী। পুরনো বিবাদের জেরে এই ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের মা সুচিত্রা বারুই বলেন, "ছেলের সঙ্গে মেয়ের প্রেম ছিল। দুটো পরিবারই জানত। রান্নাও দেওয়া নেওয়া হত। ছেলের বাইকে মেয়ে ঘুরত, কিন্তু ওই দিন কী হয়েছে আমি জানি না।'' ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাকদ্বীপ মহকুমা আদালত।

এদিকে গতকাল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়ে সিবিআই আদালতে দাবি করে, ধৃতদের মোবাইল ফোনে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। যদিও আবেদন খারিজ করে দেয় শিয়ালদা কোর্ট। ধৃতদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Burdwan Patient Death: রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার, জুনিয়র চিকিৎসককে কটূক্তি-হুমকির অভিযোগ বর্ধমানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget