এক্সপ্লোর

Burdwan Patient Death: রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার, জুনিয়র চিকিৎসককে কটূক্তি-হুমকির অভিযোগ বর্ধমানে

Burdwan Hospital Chaos: অভিযোগ, এমনকী নিরাপত্তাররক্ষী থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে রোগীর একাধিক আত্মীয়রা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রোগীমৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College and Hospital) উত্তেজনা। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ওয়ার্ডে ঢুকে মহিলা চিকিৎসককে কটূক্তির অভিযোগ। নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ডাক্তাররা। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।

রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার: ফের কর্তব্যরত চিকিৎসককে হুমকির অভিযোগ। গত রাতে সাপে কামড়ানো এক রোগীর মৃত্য়ু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। অভিযোগ সেই সময় একজন মহিলা জুনিয়র চিকিৎসককে হুমকি দেয় অন্য় এক রোগীর পরিবার। অভিযোগ, এমনকী নিরাপত্তাররক্ষী থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে রোগীর একাধিক আত্মীয়রা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সেই নিয়ে নিরাপত্তারক্ষীকে বলতে গেলে তিনিও কোনও ভূমিকা নেননি, বরঞ্চ খারাপ আচরণ করেন তাঁদের সঙ্গে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল মৌসুমি বন্দ্য়োপাধ্য়ায় এবং সুপার তাপস ঘোষ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। হাসপাতালের সুপার জানান, নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে।

গতকাল ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের বিরুদ্ধে গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ ওঠে। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের দাবি, রবিবার ভোর ৪টে নাগাদ হাতে গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসেন রোগী ও তাঁর আত্মীয়রা। রোগীকে পরীক্ষা করে দুই ইন্টার্ন অস্ত্রোপচার করার কথা জানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অভিযোগ, এরপরই মত্ত রোগী ও তাঁর আত্মীয়রা ওয়ার্ডে উপস্থিত দুই ইন্টার্ন ও একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে অশ্রাব্য গালিগালাজ শুরু করেন। জুনিয়র ডাক্তারদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনা জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, হাসপাতালে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মত্ত অবস্থায় সার্জারি ওয়ার্ডে ঢুকে পড়লেন রোগী ও তাঁর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররাই বিষয়টি হাসপাতালের পুলিশ আউটপোস্টে জানান। খবর পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Doctors Death: দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget