এক্সপ্লোর

South 24 Pargana: প্রাণ হাতে খাঁড়িতে, বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর

Tiger Attack: ঝিলার জঙ্গলের কাছে নৌকোয় লাফিয়ে পড়ে ওই মত্‍স্যজীবীকে টেনে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল। মৃত্যুর খবর পৌঁছতেই, শোকে পাথর গোটা গ্রাম।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে ফের বাঘের হানায় মত্‍স্যজীবীর মৃত্যু। মৃতের সঙ্গীদের দাবি, ঝিলার জঙ্গলের কাছে নৌকোয় লাফিয়ে পড়ে ওই মত্‍স্যজীবীকে টেনে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল। মৃত্যুর খবর পৌঁছতেই, শোকে পাথর গোটা গ্রাম। মৃত মৎস্যজীবীর (Fisherman) নাম সন্ন্যাসী মন্ডল।

প্রাণের ঝুঁকি রয়েছে। কিন্তু পেটও তো চালাতে হবে।  তাই, হাতে প্রাণ নিয়ে সুন্দরবনের (Sundarban) গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। সেখানেই বাঘের হানায় প্রাণ খোয়ালেন। 

স্থানীয়রা কী জানাচ্ছে? 
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে, কাঁকড়া ধরতে যান, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা (Sundarban Coastal Police Station) এলাকার ৪ মত্‍স্যজীবী। ঝিলা ৫নং জঙ্গলের বলখালির কাছে খাঁড়িতে নৌকো করে কাঁকড়া ধরছিলেন তাঁরা।

সঙ্গীদের দাবি:
মৃতের সঙ্গীদের দাবি, কাঁকড়া ধরার সময়ে আচমকা নৌকোয় ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। চোখের নিমেষে টেনে নিয়ে যায়, সন্ন্যাসী মণ্ডল নামে এক মত্‍স্যজীবীকে। বাঘের হানায় কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেও, পরক্ষণেই লাঠি নিয়ে পাল্টা ধাওয়া করেছিলেন, দাবি সঙ্গীদের। যদিও শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি ওই মৎস্যজীবীকে। জঙ্গলে উদ্ধার হয় ওই মত্‍স্যজীবীর প্রাণহীন রক্তাক্ত দেহ। মৃতের দেহ গ্রামে পৌঁছতেই, কান্নায় ভেঙে পড়ে পরিবার। কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল বলেন, 'না করা হয় যেতে। ওঁরা তবু যায়।'

বন দফতরের বক্তব্য:
সুন্দরবন টাইগার রিজার্ভের অধিকর্তা তাপস মণ্ডল জানিয়েছেন, ঠিক কোন জায়গায় বাঘের হানায় মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। মত্‍স্যজীবীদের কাছে বৈধ কাগজপত্রও ছিল না। বর্ষার মরসুমের আগে, যেহেতু মাছেরা মোহনায়, খাঁড়িতে ডিম পাড়তে আসে, তাই এই সময় মাছ বা কাঁকড়া ধরা নিষেধ। তার পরে কী করে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন:  পুলিশকে মারধর, খুনের চেষ্টা, যাদবপুরে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার ৭ বিজেপি কর্মী, দায়ের মামলাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
West Bengal Election 2026 Live Updates: ২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget