এক্সপ্লোর

South 24 Pargana: ইলিশের খোঁজে তুঙ্গে প্রস্তুতি, মাঝসমুদ্রে যাওয়ার আগে ট্রলারপুজো

South 24 Pargana Update: মৎস্য দফতরের পক্ষ থেকে ১৪ এপ্রিল থেকে ১৫ ই জুন পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। বুধবার মধ্যরাত থেকে উঠে গিয়েছে সরকারি নিষেধাজ্ঞা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দোরগোড়ায় বর্ষা (Monsoon)। দোরগোড়ায় ইলিশের মরসুমও। বাঙালির রসনাতৃপ্তির জন্য মাঝসমুদ্রে পাড়ি জমাতে হয় মৎস্যজীবীদের। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে সাগর মোহনায় পাড়ি জমিয়েছে কয়েক হাজার ট্রলার। মৎস্য দফতরের পক্ষ থেকে ১৪ এপ্রিল থেকে ১৫ ই জুন পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। বুধবার মধ্যরাত থেকে উঠে গিয়েছে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা।

নতুন আশা:
গত কয়েক বছরে কোভিডের (Covid) কারণে বারবার আর্থিক ধাক্কা এসেছে। সেই ধাক্কা কাটিয়ে রুপোলি শস্যের খোঁজে বঙ্গোপসাগরে পাড়ি দিতে তৈরি দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। কিন্তু সমস্যাও রয়েছে, আকাশ ছুঁয়েছে জ্বালানি তেলের মূল্য। ফলে খরচ বেড়েছে অনেক। সেই খরচের সঙ্গে পাল্লা দিতে না পেরে ইলিশের (Hilsa) মরসুমেও সব ট্রলার নামতে পারছে না। তাও অনেকে হাল ছাড়েনি। ভাল রোজগারের আশায় চলছে ট্রলারের কাজ। কাকদ্বীপ,নামখানা সহ বিভিন্ন জেটিগুলিতে প্রস্তুতি চলেছে পুরোদমে। ঘাটে-ঘাটে ও ট্রলারে চলছে গঙ্গা পুজো। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবি শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, 'দক্ষিণ ২৪ পরগনা জেলায় ছোট-বড় মিলিয়ে  প্রায় চার হাজার ট্রলার রয়েছে। গত কয়েক বছরে ইলিশ-শিকারে আর্থিক ক্ষতি হয়েছে। সেই কথা মাথায় রেখে এবার সব ট্রলার নামছে না। প্রথম ট্রিপে দেখা হবে ইলিশ শিকারের পরিমাণ। আর তা দেখেই বাকি অর্ধেক ট্রলার সমুদ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রলার মালিকেরা।' তাঁর আশা এবার অন্তত জালে ভাল ইলিশ পড়বে।

কী বলছেন মৎস্যজীবীরা?
ট্রলার মালিক প্রলয় মিশ্র বলেন, 'যেভাবে দিনের-পর-দিন জ্বালানি (Fuel) তেলের দাম বেড়ে চলেছে তাতে ট্রলার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। বাকি সব জিনিসেরও দাম অনেক বেড়েছে। দেনা করেও ট্রলার পাঠাচ্ছি।' মাছের আশায় বুক বাঁধছে কয়েক হাজার মৎস্যজীবী। নামখানা ঘাটে সারি সারি ট্রলার প্রস্তুতি নিচ্ছে। এক মাঝি দেবাংশু দাস বলেন, 'প্রয়োজনীয় ডিজেল, বরফ, জাল নিয়ে আমরা প্রস্তুত। ভাল মাছের আশায় রওনা দেব। আশা করছি মাছের জোগান এবারে দিতে পারব।' বিগত কয়েক বছরে ক্ষতি কাটিয়ে মৎস্যজীবীদের মুখে হাসি ফিরবে? উত্তর জানতে অপেক্ষা আরও কয়েকদিনের।

আরও পড়ুন: চারদিন আগে হওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেফতার ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget