এক্সপ্লোর

South 24 Pargana News: স্কুলের মিড ডে মিল অভিভাবকদের সঙ্গে বচসা, স্কুল কমিটির সভাপতিকে চড়

ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।

দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে এলাকাবাসীর বচসা। প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় মারেন এক ব্যক্তি। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সূত্রে খবর, ওই স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে অভিযোগ ছিল অভিভাবকদের। গতকাল তা নিয়ে ঝামেলা শুরু হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লক্ষপতি মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর। এই সময় লক্ষপতি মণ্ডলকে সপাটে চড় মারেন এক ব্যক্তি।

পশ্চিম মেদিনীপুরে মিড ডে মিলে কারচুপি: এর আগেও মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে।  মিড ডে মিলে (Mid Day Meal) কারচুপিতে অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে এসে মিড ডে মিলের (Mid Day Meal) হিসেব না দিলে পড়ুয়াদের আর স্কুলে পাঠাবেন না, দাবি করেন অভিভাবকদের। বিষয়টি অতিরিক্ত স্কুল পরিদর্শককে জানানো হয়। 

ছবিটা পশ্চিম মেদিনীপুরের (West Bengal) নারায়ণগড়ের (Narayangarh) বেলটি গিরিবালা বিদ্যাপীঠ (Belti Giribala Bidyapith)। স্কুল এনেও ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যান অভিভাবকরা। বিক্ষোভ দেখান শিক্ষকদের ঘরের সামনে।

অভিভাবকদের দাবি ছিল, করোনা আবহের (Corona Update) মধ্যে বদলি হয়ে গিয়েছেন মিড ডে মিলের দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক। তিনি যতদিন না মিড ডে মিলের সঠিক হিসেব দেবেন, ততদিন তাঁরা পড়ুয়াদের স্কুলে পাঠাবেন না।

দীপককুমার দে নামে এক অভিভাবক জানান, এই স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার সময় স্কুলের মিড ডে মিল নিয়ে কারচুপি করেছেন আর সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের কোন হিসেব না দিয়েই বদলি হয়ে যান  যতদিন না ওই প্রধান শিক্ষক স্কুলে এসে বকেয়া হিসাব বুঝিয়ে না দিয়ে যাবেন ততদিন তারা বিদ্যালয় বন্ধ রাখবেন।নারায়ণগড় বেলটি গিরিবালা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক সন্দীপ সিংহ জানান, বিদ্যালয় সকাল থেকে যথারীতি চললেও দুপুরের পর অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসা হয়েছে আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে  বিষয়টি নিয়ে অতিরিক্ত স্কুল পরিদর্শক এর অফিসে গিয়ে জানাচ্ছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget