এক্সপ্লোর

South 24 Pargana News: জোড়া খুনে ধুন্ধুমার মগরাহাট, গাড়িতে আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ

Mograhat Double Murder: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে দুই বন্ধুকে খুন করার অভিযোগ।

হিন্দোল দে, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে গিয়ে জোড়া খুন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে খুনের অভিযোগ উঠল। দুই বন্ধুকে খুন করার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার। অভিযোগের তির স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। 

কীভাবে খুন?
অভিযোগ ওই দুই ব্যক্তিকে টাকা দেওয়ার নাম করে ডেকে আনেন অভিযুক্ত ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর গোডাউনে ডেকে নেওয়া হয়। তারপরে সেখান থেকেই পরে ওই দুইজনেরই দেহ মেলে বলে অভিযোগ। শনিবার সকালে সামনে আসে ঘটনাটি। অভিযোগ, প্রথমে গুলি করা হয়েছে ওই দুইজনকে। তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য কোপানো হয়েছে বলে অভিযোগ। নিহতদের নাম বরুণ চট্টোপাধ্যায় এবং তাঁর বন্ধু মলয় মাখাল। এর মধ্যে অরুণ চট্টোপাধ্যায় পেশায় সিভিক ভলান্টিয়ার। 

কেন এই ঘটনা?
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যবসায়ীর ভুসিমালের ব্যবসা রয়েছে। তাঁর কাছ থেকে জিনিস কেনার আগে আগাম ৮০ হাজার টাকা দিয়েছিলেন বরুণ চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু মলয় মাখাল। কিন্তু পুরো টাকা নিয়ে নিলেও জিনিস দিচ্ছিলেন না ওই ব্যবসায়ী। বারবার বললেও জিনিস না পেয়ে টাকা ফেরত চান ওই দুজন। ওই ব্যবসায়ী সেই টাকা দিতেও টালবাহানা করছিলেন বলে অভিযোগ। অবশেষে তাঁদের টাকা ফেরত দিতে ওই ব্যবসায়ী ডেকেছিলেন বলে অভিযোগ। শনিবার তাঁদের দেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। জেলা পুলিশ কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদেই এই খুন।       
 
এলাকায় রোষ:
জোড়া খুনের পরেই উত্তপ্ত হয়ে ওঠে মগরাহাটের ওই এলাকা। শনিবার সকাল থেকেই গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি এমনটাই হয়েছে যে পুলিশকে দেহ তুলতেও দেওয়া হয়নি। দুপুর একটা পর্যন্ত ওই গোডাউনেই দেহ পড়েছিল। জোড়া খুন জানাজানি হওয়ার পরেই ওই এলাকার দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। পুলিশকে বেরতে দেওয়া হচ্ছে না, ওই এলাকায় বাইরে থেকেও কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে এলাকায় পাঠানো হচ্ছে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি শান্ত করে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: রায়গঞ্জে বাসন্তী পুজোর সপ্তমীর রাতে যুবক খুন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget