এক্সপ্লোর

Uttar Dinajpur News: রায়গঞ্জে বাসন্তী পুজোর সপ্তমীর রাতে যুবক খুন

Raiganj: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুকূল দেবনাথ (২৫)। ওই যুবককে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: বাসন্তী পুজোর (Basanti Puja) সপ্তমীর রাতে খুন (Murder) হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলা সদর রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা সহ বিশাল পুলিশবাহিনী।

খুনের ঘটনায় আটক দু’জন সন্দেহভাজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুকূল দেবনাথ (২৫)। ওই যুবককে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।

উপযুক্ত তদন্তের দাবি স্থানীয় জনপ্রতিনিধির

স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি সুমন দেবনাথ জানিয়েছেন, ‘কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছত্রপুর এলাকায় বাসন্তী পুজো চলছিল। আমরা সবাই পুজোর ওখানেই ছিলাম। হঠাৎ শুনতে পাই, পাশেই একটি বাড়ি আছে যেখানে দেশী মদ বিক্রি হত, সেখানে একটি ছেলে পড়ে আছে। আমি ছুটে গিয়ে দেখতে পাই, ওই যুবকের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। এরপরেই আমি পুলিশ প্রশাসনকে খবর দিই।’

আরও পড়ুন খাস কলকাতায় পিটিয়ে খুন! খালের পাশ থেকে দেহ উদ্ধার

ঘটনাস্থলে ছুটে যায় কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার বায়ুসেনা অফিসার

এদিকে, স্ত্রীকে খুনের অভিযোগে পলতায় গ্রেফতার বায়ুসেনা অফিসার। খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তদন্তে এক যুবকের সঙ্গে বায়ুসেনা অফিসার অমর লালের স্ত্রী রঞ্জনা দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানা যায়। এই নিয়ে কানপুরের বাড়িতে বেশ কয়েকবার অশান্তি চরমে ওঠে। এমনকি পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। পুলিশের দাবি, গতকাল দুপুর ৩টে নাগাদ অফিস থেকে ফেরেন বায়ুসেনা অফিসার। খুনের ঘটনায় দুই মেয়ের বয়ানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অফিস থেকে ফিরে বাবা তাদের মোবাইল ফোনে ব্যস্ত রেখেছিল বলে দাবি। এমনকি বিকেলে পার্কে যাওয়ার সময় পাশের ঘরে থাকা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি বায়ুসেনা অফিসারের কন্যাদের। এরপর সন্ধেয় মেয়েদের নিয়ে পার্ক থেকে ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বলে দাবি করেন বায়ুসেনা অফিসার। 

সেরা শিরোনাম

Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget