এক্সপ্লোর

Nadial: নাদিয়ালে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ, পুলিশের জালে অভিযুক্ত

Nadial News: মাঝরাতে বিশেষভাবে সক্ষম ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের হয়েছিল। শনিবার সকালেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

দক্ষিণ ২৪ পরগনা: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীকে গণধর্ষণের পর ফের একবার মেডিক্যাল কলেজ ছাত্রীকে গণধর্ষণের খবর প্রকাশ্যে এসেছে দুর্গাপুর থেকে। এরই মধ্যে আবার নাদিয়ালে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার রাত সোয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, মাঝরাতে বিশেষভাবে সক্ষম ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের হয়েছিল। শনিবার সকালেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

দুর্গাপুরে মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মেডিক্যাল কলেজের এক ছাত্রীর সঙ্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার হয়েছেন সেই ডাক্তারির পড়ুয়া। সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় আটকায় ২-৩জন দুষ্কৃতী। তারপরেই ফোন কেড়ে নির্জন জায়গায় টেনে নিয়ে অত্যাচারের অভিযোগ। বয়ান নেওয়া হয়েছে নির্যাতিতার। পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেয়ে চলছে তদন্ত। 

উল্লেখ্য, সেই ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তিনি MBBS-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। এদিকে, ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রিন্সিপাল ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দোষীদের শাস্তির দাবিতে কলেজের বাইরে বিক্ষোভ বিজেপির। নিউটাউনশিপ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। ক্যাম্পাসের ভিতরে দেখানো হয় মৌন প্রতিবাদও। 

উল্লেখ্য, মেয়ের স্বপ্নপূরণ করতে ভিন রাজ্য থেকে এই বাংলায় ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন বাবা-মা,ভাবতেও পারেননি, এই ভয়ঙ্কর অবস্থা হবে। এই রাজ্যে আবার গণধর্ষণের অভিযোগ, আবার মেডিক্যাল পড়ুয়া।দুর্গাপুরের বেসরকারি মেডিক্য়াল কলেজের এই ঘটনায় তোলপাড়  রাজ্যজুড়েনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কঠিন শাস্তির দাবীতে সরব নির্যাতিতার বাবা-মা।প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।

জানা গিয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা। পুলিশি তদন্তের ওপর নজর রাখা হচ্ছে, স্বাস্থ্য ভবন সূত্রে খবর। বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেও দ্রুত রিপোর্ট দিতে বলেছে স্বাস্থ্য ভবন। 

এদিকে, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের আবহে এই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতাআইনশৃঙ্খলা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শেষ আমরা শুনেছিলাম (নারী নির্যাতন নিয়ে মন্তব্য), অভয়ার ঘটনায় ১৪ অগাস্ট, ২০২৪ বেহালায়Freedom At Midnight-এর অনুষ্ঠানে...ওঁর বাবা-মা চাইলে তো আমি ১০ লক্ষ দিতেই পারি। তারপর থেকে ওঁর মুখ থেকে কোনও কথা শোনা যায়নি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget