এক্সপ্লোর

South 24 Pargana News : বিকট শব্দে বিস্ফোরণ তৃণমূল নেতার গাড়িতে, দুমড়ে-মুচড়ে ভয়াবহ অবস্থা

কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : রাতের বেলা দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ভয়াবহ ঘটনা। তৃণমূলের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাতে কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে।                

বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। উড়ে যায় গাড়ি রাখার অ্যাসবেস্টসের ছাদ। ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।  

কীভাবে বিস্ফোরণ?                    

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ, ওই বিস্ফোরণ হয়। যার ফলে তৃণমূল নেতার গাড়ি দুমড়ে মুচড়ে তছনছ হয়ে যাওয়ার পাশাপাশি, উড়ে যায় গ্যারাজের অ্যাসবেস্টসের ছাদ থেকে আশেপাশের দরমার দেওয়াল! গ্যারাজের চাল টুকরো হয়ে যায়, পাশের দোকানও ক্ষতিগ্রস্ত । দরমার বেড়া উড়ে গিয়ে পড়ে বিদ্যুতের ট্রান্সফর্মারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।  এই ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকার লোকজন।          

রাজনৈতিক দোষারোপ                             

কিন্তু স্থানীয়দের একাংশের অভিযোগ, গ্রামের মধ্য়ে এতবড় ঘটনা ঘটলেও, অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে বিস্ফোরণস্থল।  এমনকী দিনের আলো ফোটার আগেই পে লোডার দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। গ্যারাজে রাখা নিজের গাড়িতে এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা দোষারোপ করেছেন স্থানীয় কংগ্রেস ও ISF-আশ্রিত দুষকৃতীদের। এমনকী তৃণমূল নেতার অভিযোগ আগেও বিরোধীদের টার্গেট হয়েছেন তিনি। তাঁর দাবি, 'এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল। তাঁরা তো বিরোধী দল করে, ISF...কংগ্রেস' 

গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে                    

যদিও কংগ্রেস ও ISF-এর দাবি, ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এই ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার সুপার জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। 

 

               

অন্যদিকে এদিন  বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির দাবি, সাঁইথিয়ার বিবেকানন্দ পল্লিতে ১২২নং বুথের একটি দেওয়াল দখল করে আগেই লিখে রেখেছিল তাঁরা। বিজেপির অভিযোগ, সেই দেওয়াল মুছে দেয় তৃণমূল নেতা-কর্মীরা। শনিবার সকালে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।  ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ হাজির হলে পুলিশ আঙুল উঁচিয়ে কথাও বলতে দেখা যায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি অর্ণব মুখোপাধ্যায়কে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget