এক্সপ্লোর

South 24 Pargana: বল ভেবে খেলতে গিয়ে উস্তি বোমা ফেটে জখম ২ শিশু

South 24 Pargana: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্থি এলাকায়। সেখানেই খেলার সময় আচমকাই একটি বোমাকে বল ভেবে খেলতে যায় ২ শিশু। সেই সময়ই তা ফেটে গুরুতর জখম হয় তারা। 

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখন শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকায়। সেখানেই খেলার সময় আচমকাই একটি বোমাকে বল ভেবে খেলতে যায় ২ শিশু। সেই সময়ই তা ফেটে গুরুতর জখম হয় তারা। 

উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

এই ঘটনার পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালায়। এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, ৫ রাউন্ডের কার্তুজ,  বোমা ৬টি। পুলিশ জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে বেআইনি অস্ত্রের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ টি বোমা, ৭-৮ কেজি বোমা তৈরির মসলা ও ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় হয়েছে। এখনও জেলাজুড়ে তল্লাশি চলছে। পাশাপাশি উস্থিতে বাড়ির মালিকের খোঁজে এলাকায় চলছে তল্লাশি।

বগটুইয়ে বোমাতঙ্ক

বারুদের স্তূপে বগটুই! এবার রামপুরহাটের বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও। মাটি খুঁড়ে বালতির মধ্যে বোমা উদ্ধার হয়। কাঠের পাটাতন দিয়ে ঢেকে তার ওপর মাটি চাপা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই বোমার মজুত থাকার খোঁজ পেয়ে তল্লাশি শুরু হয়েছিল।

রামপুরহাট হত্যাকাণ্ড

২১ মার্চের রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে রামপুরহাটের বগটুই গ্রামে। দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। যার কিছুক্ষণ আগে খুন হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। যে খুনের আক্রোশ নিতেই কি ভাদু অনুগামীরা পাল্টা আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামে বিরোধী বলে পরিচিতদের বাড়িতে? সেই নিয়েই চলছে তোলপাড়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারীদের তরফে মনে করা হচ্ছে, রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও ভাদু শেখের বাড়ির কাছে থাকা তিনটি সিসিটিভি-র ফুটেজেই লুকিয়ে রয়েছে রাজ্যকে নাড়িয়ে দেওয়া রামপুরহাট হত্যাকাণ্ডের যাবতীয় সূত্র।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget