এক্সপ্লোর

South 24 Parganas: এলাকায় কাজ না থাকায় ভিনরাজ্যে গিয়েছিলেন, ছাদ থেকে পড়ে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Migrant Worker Death: এর আগে ২৯ অগাস্ট, গুজরাতের মুন্দ্রা বন্দরে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) আরও এক পরিযায়ী শ্রমিকের। মৃত শেখ জামাল সাগরের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে ঠিকাদারের মাধ্যমে কেরলের থ্যালাসেরিতে নির্মাণ শ্রমিকের কাজে যান বছর ৫১-র ওই ব্যক্তি। গত মঙ্গলবার কাজ করার সময় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। আজ সাগরের বাড়িতে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকের দেহ। (Migrant worker death) 

ক্রেনের ধাক্কায় মৃত্যু: এর আগে ২৯ অগাস্ট, গুজরাতের মুন্দ্রা বন্দরে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার। এর সপ্তাহ খানেকের মধ্যে এবার কেরলে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। এ রাজ্য়ে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করেছে মৃত শ্রমিকের পরিবার। এ নিয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। 

মিজোরামে সেতু-বিপর্যয়ের পর অন্ধকার নেমে এসেছে মালদার ঘরে ঘরে। স্বজন হারানোর শোকের সেই আবহ কাটতে না কাটতে ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিকের। পরিজনকে হারানোর কান্না ফের সেই সাগরে। মৃতের নাম, শেখ জামাল(৫১) সাগরের খান সাহেবাবাদের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে কেরলে নির্মাণ শ্রমিকের কাজে যান। মঙ্গলবার কাজ করার সময় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এ দিন সাগরের বাড়িতে পৌঁছয় পরিযায়ী শ্রমিকের দেহ। কান্নার রোল ওঠে পরিবারে।

গত সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রিয়েল এস্টেট সংগঠনের এক অনুষ্ঠানে, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, যেহেতু এরাজ্যের শ্রমিকদের দক্ষতা বেশি সেই কারণে বাইরের রাজ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মৃতের পরিবারের মতো বিরোধীদেরও অভিযোগ, বাংলায় কর্মসংস্থানের সুযোগ নেই - তাই ভিনরাজ্যে ছুটতে হচ্ছে এনিয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। 

এর আগে গত মাসের ২৩ অগাস্ট মিজোরামের সাইরাং এলাকায়, ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল ব্রিজ। মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। ২৯ অগাস্ট অসমের জোড়হাটে মারা যান মালদার মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ২১ বছরের ছোটু মোমিন। পরিবারের দাবি, টাওয়ারে উঠে ওভারহেড তার লাগানোর সময় ছোটু পড়ে যান। ওই দিনই গুজরাতের মুন্দ্রা বন্দরে 
কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার। এবার কেরলে গিয়ে মৃত্যু হল সাগরের আরও এক পরিযায়ী শ্রমিকের। 

 আরও পড়ুন: Kasba Student Death: পড়ুয়ার রহস্যমৃত্যু! অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল

সেরা শিরোনাম

Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?
শক্তি বাড়িয়ে তাণ্ডব ঘটাতে তৈরি 'মুরাসু', কবে 'ল্যান্ডফল'? পশ্চিমবঙ্গেও আবহাওয়ার অবনতি?

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget