এক্সপ্লোর

South 24 Parganas: মাছের ক্রেটে থরে থরে সাজানো, পিক আপ ভ্যান খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের

West Bengal News: পিক আপ ভ্যানের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে মাদক পাচার হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পিক আপ ভ্যানে পচা মাছের ক্রেট, দুর্গন্ধে টেকা দায়। তার নীচেই ছিল থরে থরে সাজানো মাদকের প্যাকেট। উদ্ধার হয়েছে ২০০ প্যাকেট গাঁজা। যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে পুলিশের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা। পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় প্রচুর গাঁজার প্যাকেট। পিক আপ ভ্যানের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে মাদক পাচার হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। 

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। মাছ বহনের পিকআপ ভ্যানের ক্যারেটের মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক। গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় ওই পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‌ জোনাল)‌ মিতুন দে ও মগরহাটের ওসি পীযূষ মণ্ডল নেতৃত্বে চলে অপারেশন। কন্টেনারের তালা ভেঙে ক্যারেটের ভেতর থেকে থরে থরে সাজানো প্যাকেটবন্দি মাদক উদ্ধার করে পুলিশ। ক্যারেটের মধ্যে পচা মাছ থাকায় প্রথমে বিভ্রান্ত হয়ে যায় পুলিশ। উদ্ধার হয় ২০০ প্যাকেট নিষিদ্ধ মাদক। প্রতিটি প্যাকেটের ওজন গড়ে এক থেকে দেড় কিলো। পুলিশের প্রাথমিক অনুমান প্যাকেটে গাঁজা পাচার হচ্ছিল। বাজার মূল্য কোটি টাকার বেশী। পাশের রাজ্য ওড়িশা থেকে এই আন্তরাজ্য একটি মাদক পাচার চক্র এই গাঁজা পাচার করছিল। গ্রেফতার হয়েছে পিকআপ ভ্যানের চালক। মাদকগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এর আগে বাঁধাকপির নীচে বিদেশি মদের বোতল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যান আটকাল পুলিশ। দুটি গাড়ি থেকে উদ্ধার হল ৭২ পেটি বিদেশি মদ। চার পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য আবগারি দফতর। ধৃতরা বিহারের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোররাতে অভিযান চালায় জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দফতরের আধিকারিকরা। ভোর সাড়ে ৫টা নাগাদ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় মহানন্দা ব্রিজের ওপর প্রথমে একটি গাড়ি আটকানো হয়। এর পিছনেই ছিল পিক আপ ভ্যান। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ কার্টন বিদেশি মদ। যার বাজারমূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা। সিকিম থেকে বিহারে মদ পাচার করা হচ্ছিল বলে আবগারি দফতরের অনুমান।

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live
Kunal Ghosh - Ritabrata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget