এক্সপ্লোর

South 24 Parganas News:'বাজারের থেকে কম দামে সোনার পিন' ! আকষর্ণীয় অফার পেয়ে যে অভিজ্ঞতা হল ক্রেতাদের..

South 24 Parganas Gold Fraud Case: সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ অভিযানে যে ঘটনা সামনে এল..

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাজারের থেকে কম দামে মিলবে সোনার পিন। এভাবে ক্রেতাদের প্রলোভন দেখিয়ে ডেকে আনা হত গোপন ডেরায়। তারপর আসল সোনার বদলে সোনালি রঙের পিন দিয়ে দেওয়া হত ক্রেতাদের। হাতিয়ে নেওয়া হত লক্ষ লক্ষ টাকা। এই নকল সোনার কারবার চক্র সক্রিয় গোটা সুন্দরবনজুড়ে। এরকম এক চক্রের তিন মাথাকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ।


South 24 Parganas News:'বাজারের থেকে কম দামে সোনার পিন' ! আকষর্ণীয় অফার পেয়ে যে অভিজ্ঞতা হল ক্রেতাদের..

গত বুধবার রাতে স্থানীয় পূর্ব অমরাবতী থেকে মথুরাপুরের বাসিন্দা ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নকল সোনার পিন। ২ রাউন্ড গুলি সহ একটি দেশি পিস্তল ও মোটরবাইক। এদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্য জানিয়েছেন, এই চক্রের জাল অনেক বড়। বাকিদের খোঁজ চলছে।

সম্প্রতি আরও একটি প্রতারণার ঘটনা সামনে এসেছিল পূর্ব বর্ধমান জেলায়।থরে থরে সাজানো নোটের বান্ডিল নিয়ে আচমকায় টার্গেটের কাছে হাজির হতেন প্রতারকরা,তারপরই শুরু হত টাকা কুড়িয়ে পাওয়ার গল্প।এরপরই সুযোগ বুঝে গহনা হাতিয়ে চম্পট দিত প্রতারকদের দল। পুলিশসূত্রে জানা গিয়েছে,নোটের বান্ডিলের উপরে ও নিচে আসল টাকা ও ভিতরে নকল টাকা সাজিয়ে বাণ্ডিল তৈরি করে প্রলোভন দেখিয়ে সুযোগ বুঝেই গহনা হাতিয়ে চম্পট দিত এই চক্রের পান্ডারা।গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই, মেমারি বাসস্ট্যাণ্ড এলাকা থেকে  গতকাল তাদের গ্রেফতার করা হয়।ধৃত নির্মল রায়,মলিন দাস ও গোপাল শর্মা।তাঁদের বাড়ি যথাক্রমে ব্যারাকপুর,কল্যানী ও চাকদা এলাকায়। 

জানা গিয়েছে, প্রতারকরা মূলত মহিলাদেরই টার্গেট করতো।এরপরই নকল নোটের বান্ডিলের আড়ালে ওপরে ১০০ বা ৫০০ টাকার আসল  নোট রেখে টাকার বান্ডিল বানিয়ে বাসট্যান্ডে ও স্টেশনের মতো জায়গায় টাকা কুড়িয়ে পাওয়ার গল্প ফাঁদতেন। প্রলোভন দেখিয়ে শরীরে থাকা অলংকার নিয়ে চম্পট দিত প্রতারকরা।

সমগ্র জেলাজুড়েই সক্রিয় ছিল এই প্রতারণা চক্র। কীভাবে চালাতো এই অপারেশন প্রতারকরা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন ব্যক্তি প্রথমে নকল নোট বা কাগজের বান্ডিল তৈরি করে তার ওপরে আসল ১০০ বা ৫০০ টাকার নোট লাগিয়ে সাধারণত বাসস্ট্যান্ড বা স্টেশন এলাকায় সাধারণ যাত্রী সেজে দাঁড়িয়ে থাকতেন। এরপর মহিলাদের টার্গেট করতেন। সুযোগ বুঝে মহিলার গহনাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিত প্রতারকরা।

 

আরও পড়ুন, হাড়ভাঙা পরিশ্রমেই ফুরোয় দিন, RG কর কাণ্ডে নিত্যযাত্রীদের প্রতিবাদ এবার চলন্ত ট্রেনে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget