এক্সপ্লোর

RG Kar Case : হাড়ভাঙা পরিশ্রমেই ফুরোয় দিন, RG কর কাণ্ডে নিত্যযাত্রীদের প্রতিবাদ এবার চলন্ত ট্রেনে

RG Kar Protest in Running Train: আর জি-কর কাণ্ডের প্রতিবাদ এবার রানাঘাট লোকালে, চলন্ত ট্রেনেই নিত্য যাত্রীদের একটাই স্বর 'জাস্টিস ফর আরজিকর'

সুজিত মণ্ডল, নদিয়া: চলন্ত ট্রেনে নিত্যযাত্রীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদ। নিত্য ট্রেন যাত্রীদের একটাই স্বর 'জাস্টিস ফর আরজিকর', এবারে অভিনব প্রতিবাদ আরজিকর কাণ্ডে। চলন্ত ট্রেনে জাতীয় পতাকা, ফেস্টুন, নিয়ে তিলোত্তমার প্রতীকি ছবি এঁকে  জাস্টিস চেয়ে প্রতিবাদ।

সকাল সাড়ে সাতটার ডাউন রাণাঘাট লোকালে ভিড়ে ঠাসা ট্রেনে রাণাঘাট থেকে শিয়ালদা অভিমুখে যাত্রা করেন। কারও পেশা ব্যবসা, কারও বা চাকরি, সকাল থেকে সন্ধ্যা হাড়ভাঙা পরিশ্রম করে তাতে বাড়ি ফিরে এসে আর প্রতিবাদ সম্ভব হয় না। তাই এই ধরণের উদ্যোগকেই বেছে নিয়েছেন তাঁরা। নিত্য ট্রেন যাত্রীরা জানান, প্রতিবাদ জানাতে তারা রাণাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনের মধ্যে দাঁড়িয়ে সফরের মধ্য দিয়ে প্রতিবাদ জানাবেন।

আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।  সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ। 

অপরদিকে, ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার। ২ ঘণ্টার বেশি ঠায় বসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা।স্বচ্ছতার স্বার্থেই চাওয়া হয় লাইভ স্ট্রিমিং, দাবি জুনিয়র চিকিৎসকদের। সরকার-আন্দোলনকারী চরমে স্নায়ুযুদ্ধ। নেপথ্যে রাজনীতি দেখছেন মুখ্যমন্ত্রী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন। হুঙ্কার জুনিয়র চিকিৎসকদের। অনেক অসম্মান করা হয়েছে। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। কাজে যোগ না দিয়ে আন্দোলনে কারা? সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে  জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল স্বাস্থ্য ভবন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ। জুনিয়রদের পাশে থেকে সরকারকে হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণের।  

আরও পড়ুন, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল, RG কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget