এক্সপ্লোর

Agitation for Rule Break : হেলমেট ছাড়া চড়তে দিতে হবে বাইক, করা যাবে না জরিমানা, দাবি তুলে রাস্তা অবরোধ!

সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে বাইকের জরিমানার টাকা ১০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

হিন্দোল দে, কলকাতা : বাইক (MotorBike) নিয়ে তাঁরা হেলমেট (Helmet) না পরে রাস্তায় বেরোবেন, কিন্তু পুলিশ (Police) ধরতে পারবে না। করা যাবে না জরিমানাও। অদ্ভূত এই দাবিতে আজ দফায় দফায় রাস্তা অবরোধ (Road Blockade) করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 parganas) আক্রা রোডে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Transport Minister Firhad Hakim) যদিও জানিয়েছেন, এ সব বিষয় পুলিশ দেখবে। 

সম্প্রতি বেপরোয়া মোটরবাইক, গাড়িকে বাগ মানাতে ট্রাফিক আইন আরও কড়া হয়েছে। একাধিক ব্যবস্থা নিয়েছে পরিবহণ দফতর। আইন ভাঙার ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে কয়েকগুণ। কিন্তু, অদ্ভূত দাবিতে বুধবার রাস্তা অবরোধ হল দক্ষিণ ২৪ পরগনার আক্রায়। স্থানীয় বাসিন্দারা আক্রা রোডের বটতলা ও গাজিপাড়ায় রাস্তা অবরোধ করল হেলমেট না পরে বাইক চালানোর অধিকারের দাবিতে!

অবরোধকারীদের দাবি, গার্ডেনরিচ থেকে আক্রা ফটক পর্যন্ত রাস্তায় বিনা হেলমেটে কেউ বাইক চালালেও, পুলিশ তাঁকে ধরতে পারবে না। নেওয়া যাবে না নতুন হারে জরিমানাও। এদিন সকাল ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত দফায় দফায় রাস্তা অবরোধ হয়। ঘটনাস্থলে যায় মেটিয়াবুরুজ, রাজাবাগান, গার্ডেনরিচ থানার পুলিশ। তবে অবরোধ তোলার জন্য পুলিশের বোঝানোতেও কাজ হয়নি। শেষপর্যন্ত বিক্ষোভকারীরা নিজেরাই অবরোধ তুলে নেন।  

পরিবহণমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের সমস্যা হলে পুলিশ দেখবে। সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে বাইকের জরিমানার টাকা ১০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। তার পরই এরকম আইন না মানার অদ্ভূত দাবিতে রাস্তা অবরোধ।

প্রসঙ্গত, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বিমা, বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল ৫০০ টাকা। বর্তমান নির্দেশিকায় সেই অঙ্কের পরিমাণ একই রাখা হলেও, বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা। আগে যা ছিল ৫০০ টাকা, এখন তাকে বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার টাকা।

গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 

আরও পড়ুন- মুম্বইয়ে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী যানজট, কটাক্ষ অম্রুতা ফঢ়ণবীশের

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget