এক্সপ্লোর

South 24 Parganas: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

Migrant Worker Death: পরিবার সূত্রে খবর, গত সোমবার অসমের করিমগঞ্জে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজে যান বছর চল্লিশের সঞ্জয়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ট্রাক চাপা পড়ে মৃত্যু হল এ রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। সাগরের কোম্পানি ছাড় এলাকার বাসিন্দা সঞ্জয় মাইতি।               

ট্রাক চাপা পড়ে মৃত্যু: পরিবার সূত্রে খবর, গত সোমবার অসমের করিমগঞ্জে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজে যান বছর চল্লিশের সঞ্জয়। তিনিই ছিলেন চারজনের সংসারে একমাত্র রোজগেরে। বৃহস্পতিবার কাজ সেরে অস্থায়ী তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন সঞ্জয়। সেই সময় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর ভিতর ঢুকে পড়ে। পরিযায়ী শ্রমিককে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অসম থেকে আজই গ্রামের বাড়িতে ফিরছে কফিনবন্দি দেহ। স্বামীকে হারিয়ে দুই নাবালক সন্তান নিয়ে অথৈ জলে স্ত্রী।                 

গত মাসে গুজরাতে কাজ করতে গিয়ে গণপিটুনিতে বাংলার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠে। রাজকোটে গয়নার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২ শ্রমিকের মৃত্যু হয় (Death Mystery)। পরিবার অভিযোগ করেছিল, ৪ মাসের বকেয়া মাইনে চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ আনে মৃতের পরিবার (Allegations of Murder )। বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদও দেওয়ার অভিযোগও উঠেছিল। গুদামে নিয়ে গিয়ে কালনার কৃষ্ণদেবপুরের রাহুল শেখ, সুমন শেখকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।                  

পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: সেপ্টেম্বর মাসে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death) মৃত্যু হয়। যদিও খুনের অভিযোগ করেছিল পরিবার। হুগলির কোন্নগরের বাসিন্দা সুরজিৎ দাস তিন বন্ধুর সঙ্গে জম্মুর বানিহালে কাজের সন্ধানে গিয়েছিলেন। মৃতের মা অভিযোগ তোলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে ফোনে জানিয়েছিল বন্ধুরা। দেহে, মাথায় আঘাত নিয়ে প্রশ্ন করায় বন্ধুরা জানিয়েছিল, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঠিকাদার সংস্থা তড়িঘড়ি দেহ পাঠিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ ওঠে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: North 24 Parganas News: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে জখম কিশোর

 

সেরা শিরোনাম

Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget