এক্সপ্লোর

Diamond Harbour News: ফাঁকা বাড়িই কাল হল, গৃহবধূর উপর 'পুরনো শোধ' তুলল যুবক

House wife Attacked: মেয়ের বাড়িতে গিয়েছিলেন বৃদ্ধা শাশুড়ি। বাড়িতে একাই ছিলেন বধূ। আর সেই সুযোগই কাজে লাগাল যুবক। তারপর ?

গৌতম মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা: পুরনো শত্রুতার জেরে গভীর রাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এক গৃহবধূকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে (Diamond Harbour Medical College Hospital) চিকিৎসাধীন পার্বতী রাজ।

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঢোলাহাট থানার  মেহেরপুর এলাকায়। জখম বধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। দুষ্কৃতীকারী যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। দীর্ঘদিন আগে থেকে দুষ্কৃতকারী ওই যুবকের সঙ্গে পুরনো শত্রুতা ছিল বধূর স্বামী অনুপ রাজের। অনুপ পেশায় গাড়ির চালক। কাজের সূত্রে তিনি কলকাতায় থাকেন। বাড়িতে বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন স্ত্রী পার্বতী। গতকাল নাতনির অসুস্থতার খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন বৃদ্ধা শাশুড়ি। বাড়িতে একাই ছিলেন বধূ। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে  আনুমানিক রাত ১টা নাগাদ কালো কাপড়ে মুখ ঢাকা দিয়ে ওই যুবক বাড়ির ভেতরে ঢোকে। আচমকা যুবককে দেখে বধূ চিৎকার করলে ওই যুবকের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। মহিলা চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এলে বেগতিক বুঝে ওই যুবক চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়েন বধূ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে ভোররাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন, 'দুর্নীতিতে দেখাতে হবে জিরো টলারেন্স', সুকান্তর সঙ্গে বৈঠকের পর কী বার্তা রাজ্যপালের ?

প্রসঙ্গত, নদিয়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল এক গৃহবধূর উপরে। বেশ কয়েক বছর আগের ঘটনা হলেও এখনও সেই ঘটনার আতঙ্ক তাড়া করে বেড়ায় এলাকায়।  অ্যাসিড হামলায় আক্রান্ত হয়েছিলেন নদিয়ার এক গৃহবধূ। ঘড়ির কাটায় তখন রাত সাড়ে দশটা। দরজায় কড়া নাড়ার শব্দ পান ওই গৃহবধূ। তাঁর দাবি, দরজা খুলতেই অ্যাসিড ছুড়ে মারে স্বপন সরকার নামে এক ব্যক্তি। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থা তাঁকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। কিন্তু, কেন এই হামলা? কর্মসূত্রে মহিলার স্বামী বাইরে থাকেন। চাকদার গোরাচাঁদতলার বাড়িতে তিন বছরের ছেলেকে নিয়ে একাই থাকেন ওই গৃহবধূ। তাঁর অভিযোগ, সেই সুযোগে স্বপন সরকার নামে স্থানীয় এক ব্যক্তি বিবাহ-বর্হিভূত সম্পর্ক তৈরির জন্য চাপ দিচ্ছিল। রাজি না হওয়াতেই এই হামলা। আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, তাঁকে দীর্ঘদিন ধরেই সম্পর্ক তৈরি করতে চাপ দিচ্ছিল স্বপন। স্বপন সরকারের বিরুদ্ধে চাকদা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'
P. C. Sorcar Jr.: 'দাদা দেহ নিয়ে ফিরে গেল, বাবার আংটি পরে বললাম, আজ থেকেই শো শুরু', জন্মদিনে অজানা পি সি সরকার জুনিয়র
TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget