এক্সপ্লোর

Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, এবার আরাবুলের ছেলের গাড়িতে 'হামলা' !

Arabul Islam Son Car Attack: আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লার 'দ্বন্দ্বে' ধুন্ধুমার

দক্ষিণ ২৪ পরগনা: ফের উত্তপ্ত ভাঙড়, এবার আরাবুলের ছেলের গাড়িতে 'হামলা'। আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লার 'দ্বন্দ্বে' ধুন্ধুমার। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ সওকত অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন, দিলীপের পছন্দ 'খড়গপুর', হিরণ বললেন, 'যদি আমাকে এখান থেকে লড়তে বলে..' ?

হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ ও হাতাহাতির চলে বলে অভিযোগ। গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা, খুনের অভিযোগ উঠে আসে। অদূত মোল্লার বাড়িতে যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরতোই ঘটনার মোড় ! প্রদীপ মণ্ডলকে মারধরের অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে বেরিয়ে যান হাকিমুল ইসলাম।

শুক্রবারই, বারুইপুরের সভায় ২৬-এর ভোটে ২১-এর থেকে আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এবার ভাঙড়ও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে। ৩১-এ ৩১ দক্ষিণ ২৪ পরগনা করতে হবে। তার জন্য় আমাদের যত পরিশ্রম করার করতে হবে। ২০২১-এ তৃণমূল জিতেছিল ২১৪, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ ২৪ পরগনা থেকে হয়।  একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না।

কিন্তু কে শোনে কার কথা!রবিবার সকালে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল মোল্লা ও তৃণমূল বিধায়ক সওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। মারধর, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে ওঠে।  ISF-এর দাবি, ভাঙড়ের মানুষ তৃণমূলের এই খাওয়া-খায়ি দেখেই ISF-এর উপর আস্থা রেখেছ। আগামী দিনেও মানুষের আস্থা অটুট থাকবে। দক্ষিণ ২৪ পরগনার বিধানসভা আসন ৩১ টি ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৩০টিই দখল করে তৃণমূল। রাজ্যের শাসক দলকে হারিয়ে শুধুমাত্র ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে ISF.

ISF প্রার্থী নৌশাদ সিদ্দিকি পেয়েছিলেন ১ লক্ষ ৯ হাজার ২৩৭ ভোট। আর তৃণমূলের করিম রেজাউল পেয়েছিলেন ৮৩ হাজার ৮৬ ভোট। ২৬ হাজার ১৫১ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী।অন্যদিকে, ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।পরিসংখ্যান বলছে, গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেওতা ১ এবং বামনঘাটা, এই দুই পঞ্চায়েত ছাড়া ১১টি পঞ্চায়েতেই ISF-এর কাছে পিছিয়ে ছিল তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, ভাঙ্গড়ে ভেঙে যাওয়া তৃণমূলের সুযোগ নিয়েই ISF ২১-এ খাতা খোলে। অথচ এই ভাঙ্গড় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। নেতৃত্বের উচিত আগে এদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর ব্যবস্থা করা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।তার আগে, ভাঙড়ে বারবার মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।
 
 সম্প্রতি, তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। গত অক্টোবরে ভাঙড়ের ঘটকপুকুরে তৃণমূল পার্টি অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক সওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।সেই ঘটনার কয়েকদিন পর তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ উড়িয়ে দেন সওকত মোল্লা।শুধু তাই নয়, এক সময় যাঁদের মধ্য়ে তুমুল বিরোধ ছিল, সেই আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে সওকত মোল্লাকে হঠানোরও ডাক দেন। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতে, ফের প্রকাশ‍্যে চলে এল তৃণমূলের সংঘাত।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget