এক্সপ্লোর

South 24 Parganas News: বিয়ের দিনেই রহস্যজনকভাবে উধাও কনে

সকাল থেকে বিয়ের সমস্ত রেওয়াজ মেনে চলছিল অনুষ্ঠান। কিন্তু সকাল সাড়ে ছ'টার পর থেকে আর খোঁজ পাওয়া গেল না কনের। বিয়ের দিন রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন কনে।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমিকের সঙ্গে বছর চারেকের সম্পর্ক। প্রেমিক এবং প্রেমিকার দুই বাড়িতেই সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের দিন আচমকা ছন্দপতন। সকাল থেকে বিয়ের সমস্ত রেওয়াজ মেনে চলছিল অনুষ্ঠান। কিন্তু সকাল সাড়ে ছ'টার পর থেকে আর খোঁজ পাওয়া গেল না কনের। বিয়ের দিন রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন কনে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজে (Budge Budge)।

জানা যাচ্ছে, বজবজ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এম এন ঘোষ রোডের বাসিন্দা তপন নস্করের একমাত্র কন্যা ২০ বছর বয়সী জয়িতা নস্কর। তিনি বেহালা উওমেন্স কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী। গত চার বছর ধরে তাঁর সম্পর্ক ছিল মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর বাসিন্দা স্বর্ণেন্দু মিত্রর সঙ্গে। জয়িতা ও স্বর্নেন্দুর সম্পর্ক নিয়ে কোনও অমত ছিল না দুই পরিবারের সদস্যদের। অভিভাবদের সম্মতিতেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জয়িতা-স্বর্নেন্দুর বিয়ের দিন নির্ধারিত হয়। আর পাঁচটা বিয়ের মতোই সকাল থেকে স্বাভাবিকভাবেই বিয়ের রীতি মেনে চলছিল সবকিছু। বিয়ের কোনও রীতিতেই খামতি ছিল না। কিন্তু সকাল সাড়ে ছ'টার পর থেকে মেয়ের কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই যোগাযোগ করেন পাত্রপক্ষের সঙ্গে। কিন্তু পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের অন্যত্র বিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় কনের বাড়ির সদস্যদের। প্রেমিকার উধাও হয়ে যাওয়ার খবরে একেবারেই বিচলিত হতে দেখা যায়নি প্রেমিক স্বর্নেন্দুকে। জানা যাচ্ছে এমনটাই। শুধু তাই নয়, গতকালই অন্য মেয়ের সঙ্গে বিয়ে সেরে নেন পাত্র স্বর্নেন্দু। পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে যে, মেয়ে তাঁদের বাড়িতে গিয়েছেন কিনা জানতে চেয়ে তাঁরা খোঁজখবর করতে থাকেন নিকট আত্মীয়দের বাড়িতেও। কিন্তু কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরই বছর কুড়ির জয়িতা নস্করের পরিবারের পক্ষ থেকে বজবজ থানায় নিখোঁজ ডায়রি করা হয়।

আরও পড়ুন - South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার সাগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক । Bangla News

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তাঁরা জয়িতা নস্করের ফোন নম্বরকে হাতিয়ার করে তাঁর সন্ধান করতে থাকেন। নিখোঁজ কনের বাড়ির সদস্যদের সঙ্গেও তাঁরা কথাবার্তা বলেন। জানা যাচ্ছে, পুলিশের জিজ্ঞাসাবাদে কনের মা জানিয়েছেন যে, বিয়ের একদিন আগে জয়িতা তাঁর কাছে প্রেমিক স্বর্নেন্দুর হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কী কারণে মেয়ে ভয় পাচ্ছিল, তা সঠিকভাবে বলতে পারেননি তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জয়িতার প্রেমিকা স্বর্নেন্দুকেও বজবজ থানায় এসে যোগাযোগ করার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিয়ের দিন কনের নিখোঁজ হওয়ার সঙ্গে পাত্রর সেদিনই অন্যত্র বিয়ে করে নেওয়ার ঘটনার মধ্যে কোনও গভীর সম্পর্ক রয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ জয়িতা নস্করের কোনও খবর মেলেনি বলেই জানা যাচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget