এক্সপ্লোর

Court on Naushad: 'সবাই যুক্ত জানলেন কী করে ?' নৌশাদের মামলায় বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য

Justice Attacks WB Govt on Naushad's Case: নৌশাদ সিদ্দিকি মামলায় বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য, রাজ্যকে কী কী প্রশ্ন বিচারপতির ?

কলকাতা: নৌশাদ সিদ্দিকি (Naushad Siddique) মামলায় বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য (West Bengal Govt)। '৬৫ জন মামলাকারি আছেন, ঘটনায় প্রত্যেকের ভূমিকা প্রমাণ করতে পারবেন তো ?' রাজ্যকে প্রশ্ন বিচারপতির (Justice)। 'সবাই গন্ডগোলের সঙ্গে যুক্ত আছে জানলেন কি করে ?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি বসাকের।

যে বক্তব্যগুলি পেশ হয়েছে, তার যৌক্তিকতা কোথায় দাঁড়িয়ে ? এরপরেই একের পর এক বিচারপতি বসাকের প্রশ্নের স্ক্যানারের মুখে রাজ্য।'কেউ হয়তো পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, গন্ডগোলের সময় পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর এই গন্ডগোল কি ভূমিকা থাকতে পারে?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 'যদি রাজ্য দেখায় সিদ্দিকির উস্কানিমূলক বক্তব্যে এই ঘটনা ঘটেছে , তাহলে?', মামলাকারির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। তাঁর মক্কেল পুলিশকে মারতে বলেছেন এমন কোনও প্রমাণ নেই', জানালেন সিদ্দিকির আইনজীবী।  

বিচারপতি মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, 'আত্মরক্ষায় পদক্ষেপের কথা আমরা জানি, কিন্তু পুলিশ কর্মীর ওপর আক্রমণ ? সেটাও আত্মরক্ষা?'। লজিক্যাল প্রশ্নের মুখে পড়ে  'আত্মরক্ষা'-র কারণ ব্যাক্ষা করলেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী। উত্তরে জানালেন তিনি,'এই ধরনের কোন আক্রমণের নির্দেশ দেওয়া হয়নি। একাধিক জায়গায় ISF কর্মীদের আটকেছে তৃণমূল কর্মীরা। অভিযোগ করেও পুলিশ কিছু করেনি ।'  ল্যাপটপে নওশাদ সিদ্দিকীর ভাষণ শুনলেন বিচারপতি বসাক। এরপরেই বিচারপতির প্রশ্নবাণে ফের বিদ্ধ রাজ্য। বিচারপতি প্রশ্ন তোলেন, 'পুলিশকে মারতে বলা হচ্ছে সেই প্রমাণ কোথায় ?।' 

 উল্লেখ্য, এই মামলায় এর আগেও নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য। 'একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রে এতদিন ধরে ৮৮ জন জেলে ? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো?' রাজ্যকে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।  যদিও এবার সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার সিসিটিভি ফুটেজও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানাল রাজ্য। 

আরও পড়ুন, চলছে মাধ্যমিক, স্কুলে গিয়ে ছাত্রীদের শুভেচ্ছা ভরালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ২২ জানুয়ারি, সেদিন ছিল শনিবার। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে ISF-এর সংঘর্ষের আঁচ এসে পড়েছিল ধর্মতলায়। ISF-এর অবরোধ, পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসে। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শহরের প্রাণকেন্দ্র। সেদিন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। মাঝে কেটে গেছে গোটা একটা সপ্তাহ। নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে একাধিক আন্দোলন-কর্মসূচি করেছে ISF। ঘণ্টায় ঘণ্টায় রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পিরজাদারা। যদিও, আদালতের নির্দেশে এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মী-সমর্থক। বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করে আইএসএফ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget