এক্সপ্লোর

South 24 Parganas News: গোসাবায় বাজ পরে মৃত্যু গৃহবধূর

South 24 Parganas Lightning Death Case : গোসাবার লাহিরিপুরে বাজ পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর, মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় মাঠে হঠাৎ বাজ পরে মৃত্যুর ঘটনা ঘটেছে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার (Gosaba) লাহিরিপুরে বাজ (Lightning ) পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর (Wife)। মৃতের নাম রেবতী সরকার। জানা গিয়েছে, তার বয়েস হয়েছিল ৩৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনিতে সোমবার সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় মাঠে হঠাৎ বাজ পরে মৃত্যু (Death) হয়। এলাকায় শোকের ছায়া নেমেছে।

বৃষ্টিতে এই ধরনের ঘটনা অবশ্য বিরল নয়। গত বছরে পূর্ব বর্ধমানে বজ্রপাতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু পরিসংখ্য়ান কি প্রিয়জন হারানোর সান্ত্বনা ভোলাতে পারে? উত্তর খুঁজেছিল রাজা ও সাইদুলের পরিবার। তবে এই ঘটনার পর প্রমাদ গুণতে শুরু করেছেন অনেকেই। তবে কি বৃষ্টি মানেই আরও অনেকের মর্মান্তিক মৃত্যু অপেক্ষা করে আছে? প্রশ্নে, শোকের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনায়।

উল্লেখ্য, ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। আপাতত চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে। তবে সোমবার থেকে কমবে হাওয়ার দাপট। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে।কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, আবহাওয়ায় পরিবর্তন আসবে চলতি সপ্তাহেই। পশ্চিমের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা।  ঝড়-বৃষ্টির সম্ভাবনা মিলে গিয়েছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস ছিল।

আরও পড়ুন, 'KK-র মৃত্যু, দইচিঁড়ে মেলা-কাণ্ডে কেউ গ্রেফতার হয়েছে?' তোপ দিলীপের 

সেই পূর্বাভাস মিলিয়েই কোথাও ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড চারিদিক, আবার কোথাও শিলাবৃষ্টি। ইতিমধ্যেই ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা-উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। সবমিলিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই উত্তরবঙ্গের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টি ইতিমধ্যেই হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়ার্স। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget