এক্সপ্লোর

South 24 Pargana: প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত একাধিক এলাকা

South 24 Pargana: এদিকে বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর। রাস্তায় জমেছে হাঁটু সমান জল। উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরেও জমেছে জল। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী।

শান্তনু নস্কর, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দীঘির পাড় ও মাতলা ১ নং গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন, কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর। অসুবিধায় সাধারণ মানুষ। বৃষ্টি হলেই এখানকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছয়। 

এদিকে বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর। রাস্তায় জমেছে হাঁটু সমান জল। উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরেও জমেছে জল। চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী। এই পরিস্থিতিতে জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

রাস্তা না পুকুর ? বোঝা দায় ! রাস্তার জল ঢুকে গেছে দোকানেও! রবিবারের বৃষ্টির জেরে, চরমে জল যন্ত্রণা। জল থইথই খড়গপুর পুরসভার অন্তত ১০টি ওয়ার্ড। খড়গপুরের সারদা পল্লি, আনন্দনগর, কৌশল্যা, ঝপেটাপুর, গোলবাজার সহ বিস্তীর্ণ এলাকায় দুর্ভোগের জলছবি।

জমা জলে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। খড়গপুরের বাসিন্দা বাপি সাহু বলেন, অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পল্লীবাসীর দুর্ভোগ। আমাদের ভয় লাগে, একটু বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যায়। পুর পরিষেবা বলে কিছু নেই। খুব দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। স্নান করে নালির জল পেরিয়ে যেতে হয়। প্রচুর সমস্যা হচ্ছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়গপুরের বিজেপির মণ্ডল সভাপতি শ্রী রাও বলেন, সাত বছর আগে খড়গপুর পুরসভার পুরপিতা সবথেকে বড় মিথ্যা কথা বলেছিলেন। খড়গপুর শহরে নিকাশি ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। সাত বছর ধরে আমরা শুনছি। কিন্তু, আজ পর্যন্ত এই মাস্টার প্ল্যান তৈরি হল না। সরাসরি খড়্গপুরের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। 

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষার বৃষ্টির জল পুরোপুরি নামার আগেই ফের নিম্নচাপের বৃষ্টি। চূড়ান্ত দুর্ভোগে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৯ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আর এই জমা জল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জল জমেছে আনন্দনগরের উপ স্বাস্থ্যকেন্দ্র চত্বরেও। সেখানে জল ঠেলেই ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে স্থানীয়দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget