এক্সপ্লোর

South 24 Parganas: ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা ছিনতাই দুষ্কৃতীদের

ধারালো অস্ত্রের কোপে এতটাই জখম হয়েছিলেন ওই ব্যবসায়ী যে, হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করতে হয়।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : এবার ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বিষ্ণুপুর থানা এলাকায়। ঘারালো অস্ত্রের কোপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যসায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। 

আরও পড়ুন - South 24 Parganas: দুর্যোগের আগে সাগরে বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত এগারোটা নাগাদ নিজের মিষ্টির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পঞ্চাশ বছর বয়সী দীপক কুমার ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা এলাকায় মিষ্টির দোকান ওই ব্যবসায়ীর। দীপক কুমার ঘোষ নামে ওই ব্যবসায়ীর বাড়ি ঘোষ পাড়ায়। এদিন রাতে মোটর সাইকেলে চেপে যখন তিনি খড়িবেড়িয়া কাস্টমহল ধরে ঘোষ পাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময়ই দক্ষিণ বাগীর কাছে দুই দুষ্কৃতী স্কুটারে চেপে আসে। প্রথমে তারা দীপক বাবুর পথ আটকায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর উপর তারা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। আচমকা হামলায় ব্যবসায়ীর চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপরই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজনরাই রক্তাক্ত অবস্থায় মিষ্টান্ন ব্যবসায়ী দীপক ঘোষকে প্রথমে আমতলার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ধারালো অস্ত্রের কোপে এতটাই জখম হয়েছিলেন ওই ব্যবসায়ী যে, হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করতে হয়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন - Weather Update: আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব, আজ থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমতলায় নিজের দোকান, 'পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার' রোজই প্রায় ওই সময়ই বন্ধ করতেন দীপক কুমার ঘোষ। দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করেছে। তাঁরা ইতিমধ্যেই বিষ্ণুপুর থানায় দুষ্কৃতীদের নামে অভিযোগ জানিয়েছেন। বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তে নেমে বোঝার চেষ্টা করছে যে, এটা নিতান্তই কোনও ছিনতাইয়ের ঘটনা নাকি এর সঙ্গে ওই ব্যবসায়ীর কোনও ব্যবসায়ীক শত্রুর যোগাযোগ রয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget