এক্সপ্লোর

South 24 Parganas News: মাস্ক ছাড়া বেরোলেই পদক্ষেপ, সংক্রমণ বৃদ্ধিতে চার দিন বন্ধ সোনারপুর বাজার

South 24 Parganas News: আগামী ৬, ৭, ১০ এবং ১১ জানুয়ারি, সোনার পুরসভা এলাকার সমস্ত বাজার-দোকান বন্ধ থাকবে। ওই চার দিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে সোনারপুর পুরসভা এলাকায়।

রঞ্জিত হালদার, সোনারপুর: করোনা (COVID Situation) আবহে আপাতত চার দিন বন্ধ থাকছে সোনারপুর (Sonarpur) বাজার। সংক্রমণজনিত পরিস্থিতি খতিয়ে দেখে মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী ৬, ৭, ১০ এবং ১১ জানুয়ারি, সোনার পুরসভা এলাকার সমস্ত বাজার-দোকান বন্ধ থাকবে।

মঙ্গলবার বিকেলে রাজপুর রবীন্দ্রভবনে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, রাজপুর-সোনারপুর প্রশাসক মণ্ডলীর প্রধান পল্লব দাস, বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানার দুই আধিকারিক, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং ব্যবসায়ী সমিতির সদস্য উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানেই বাজারপ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: Birbhum News: ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ হোটেল বুকিং, শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার নির্দেশ

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই চার দিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে সোনারপুর পুরসভা এলাকায়। ওই সময়েও কোভিড বিধি নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হবে। মাস্ক পরতে উৎসাহিত করা হবে স্থানীয়দের। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোলে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বাজার কমিটিকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, মাস্ক ছাড়া কোনও ব্যবসায়ীও দোকানে বসতে পারবেন না।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ৯ হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। মারা গিয়েছেন ২ জন করোনা রোগী। বাইপাস এক্সটেনশনের এ পারে, কলকাতায় আবার দৈনিক সংক্রমণ ৫ হাজার পার করে গিয়েছে। মারা গিয়েছেন ৫ জন। তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে। এখনই সতর্ক না হলে, পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। 

প্রশাসনবের তরফে যদিও সচেতনতামূলক প্রচার চলছেই। এ দিন বিভিন্ন জেলায় নেতা-বিধায়কদের বাজারে গিয়ে কোভিড বিধি নিয়ে সতর্ক করতে দেখা যায় মানুষকে। জায়গায় জায়গায় পুলিশি তৎপরতাও চোখে পড়ে। বিভিন্ন জেলায় আটক করা হয় মাস্কহীনদের। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget