এক্সপ্লোর

TMC Leaders Return Money : হারের পর বিপাকে TMC নেতারা ! ফেরত দিতে হচ্ছে কাটমানির টাকা, কত ঘুষ নিয়েছিলেন ?

South 24 Pargana News : হারের পর বিপাকে তৃণমূল। ২০২১ সালে ভোটের ফল প্রকাশের পরে বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়া ও টাকা নেওয়ার অভিযোগ ওঠে TMC-র বিরুদ্ধে। সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হারের পর বিপাকে তৃণমূল। জেলায় জেলায় নেতারা পড়েছেন বড় বিপদের মুখে। এতদিন যে কাটমানির টাকা আদায় করেছিলেন তাঁরা, এবার সব ফেরত দিতে হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার গোসবায় বিজেপি কর্মীর টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি। ২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগরে সন্তোষ জানা নামে বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে মারধর করার ও বাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি পরিতোষ দাসের কাছে গেলে তিনি ১ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। বিজেপি কর্মীর থেকে ৮০ হাজার টাকা আদায় করে। সন্তোষ জানার অভিযোগ, তৃণমূল আশ্রিত ২ দুষ্কৃতী আরও ১০ হাজার টাকা আদায় করে তাঁর থেকে। নতুন সরকার আসার পরে গোসাবা থানা ও বিজেপি পরিচালিত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেন বিজেপি কর্মী। সেই কথা জানতে পেরেই গতকাল তাঁর হাতে ৮০ হাজার টাকা তুলে দেন তৃণমূলের বুথ সভাপতি। 

বিজেপি কর্মী সন্তোষ জানা জানান, ''২০২১ সালে বিজেপি করার অপরাধে আমার দোকান দখল করে তৃণমূলের পার্টি অফিস বানায়। এরকম পরিস্থিতিতে আমি ভেঙে পড়ি। তখন তৃণমূলের বুথ সভাপতি পরিতোষ দাস-এর কাছে যাই। তিনি আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করেছিলেন। আমি তখন অ্যাকাউন্টে ৪০ হাজার আর নগদ ৪০ হাজার টাকা দিই। সেই টাকা আমায় ফেরত দিলেন পরিতোষ দাস।''

আরও পড়ুন - টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা ! চাইলেন ক্ষমা, ঘটনা কী ?

একই ভাবে টাকা ফেরতের চিত্র দেখা যাচ্ছে জেলায় জেলায়। রাজ্যে পালাবদলের পর, বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে বাধ্য হলেন তৃণমূল নেতারা। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীরা গ্রামে ফিরতে প্রত্যেকের কাছ থেকে জরিমানা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ৫ বছর পর সরকার পরিবর্তন হতেই সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। চাইলেন ক্ষমাও। 

পাড়ুই থানার সুন্দিপুর গ্রামে সালিশি সভায় উঠে এল এই নাটকীয় ছবি। অভিযোগ, '২১-এর বিধানসভা ভোটের পরে তৎকালীন শাসক দলকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে, তবেই নিজের গ্রামে, নিজের ঘরে থাকতে পেরেছিলেন বিজেপির কর্মীরা। তমাল বাগদি নামে এক বিজেপি কর্মী বলেন, 'একের পর এক নেতারা জড়ো হল। আমাকে জরিমানার টাকার অ্যামাউন্টও অনেক বেশি বলা হয়েছিল। আমি হাতে পায়ে ধরে লাস্টে ১৫ হাজার টাকা..., আমি ১৫ হাজার টাকা দিয়েছি। আজকে সেই ১৫ হাজার টাকা ফেরত দিয়েছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget