এক্সপ্লোর

Saokat Molla : যে বুথে বিরোধীরা জিতেছে, সেখানে তৃণমূল কোনও কাজ করবে না, হুঁশিয়ারি সওকতের

গুন্ডা, তোলাবাজদের ভাষায় কথা বলছেন তৃণমূল বিধায়ক, পাল্টা আক্রমণ করেছেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।

রঞ্জিত হালদার, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন, কলকাতা : যে বুথে বিরোধীরা জিতেছে, সেখানে তৃণমূল (TMC) কোনও কাজ করবে না। বিরোধীরা কাজ করে দেখাক। এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। গুন্ডা, তোলাবাজদের ভাষায় কথা বলছেন তৃণমূল বিধায়ক, পাল্টা আক্রমণ করেছেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।

যে বুথে বিরোধীরা জিতেছে, সেখানে তৃণমূল কোনও কাজ করবে না। ভাঙড়ের (Bhangae) মাটিতে দাঁড়িয়ে কার্যত এই ভাষাতেই বিরোধীদের হুমকি দিলেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। যা ঘিরে চরমে উঠেছে বিতর্ক। ২০২১-এর বিধানসভা ভোটে ৬৭ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত ভাঙড়ে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বাম-কংগ্রেস সমর্থিত ISF প্রার্থী নৌশাদ সিদ্দিকি। এবারের পঞ্চায়েত ভোটেও তৃণমূলকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করে আইএসএফ। এই প্রেক্ষাপটে রবিবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে কার্যত হুমকি দিলেন দাপুটে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। পাল্টা বিরোধীরা বলছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই তো দাবি করেছিলেন, উন্নয়নের ক্ষেত্রে না কি তাঁরা দল-মত-রং দেখেন না।

ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা বলেছেন, গাল ভরা প্রতিশ্রুতি, মধু মাখা প্রতিশ্রুতি গোটা ভাঙড়ে উন্নয়নের স্বর্গ বানিয়ে দেবে। ভাঙড়ের মানুষের আর কোনও অভাব থাকবে না। বেকার ছেলেমেয়েদের চাকরিবাকরি করার ক্ষেত্রে কোনও সমস্য়া থাকবে না। সবটা ভুয়ো প্রতারণা। পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমীল কংগ্রেসকে ভোট দিয়েছে, বিশেষ করে যে সমস্ত বুথ জিতেছে, আমরা প্রাথমিকভাবে সেই বুথগুলোতেই কাজ করব। যেগুলোতে ISF জিতেছে, ওরা নিজেরা কাজ করুক না। করে দেখাক না। কতটা কাজ করতে পারে। সেখানকার মানুষ বুঝুক, এদেরকে ভোট দিলে, ভাঙড়ে কোনও উন্নয়ন হতে পারে না। ভাঙড়ে রক্ত ঝরতে পারে।

পাল্টা ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, বক্তব্য় দেখে মনে হল, তিনি আইনসভার সদস্য় নয়। পাড়ার গুন্ডা। মস্তান, তোলাবাজ। সমাজবিরোধীর মতো কথা বলছে। ন্য়াশনাল হিউম্য়ান রাইটস কমিশন তাঁকে নটরিয়াস ক্রিমিনাল বলেছে। উনি সেই সার্টিফিকেট বাস্তবায়িত করার চেষ্টা করছে। এরা তৃণমূলের রত্ন। এরা সমাজবিরোধী কথা বলবে, তৃণমূল প্রতিবাদ করবে না। মানুষের রায়কে এরা প্রাধান্য় নেয় না।

দল আসে, দল যায়, কিন্তু রাজ্য় হোক কিংবা কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত কিংবা পুরসভা। প্রতিষ্ঠান হিসাবে সবসময় থেকেই যায়। তাহলে সেই প্রতিষ্ঠান নিয়ে কেন পক্ষপাতিত্বের হুঁশিয়ারি দেওয়া হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।


আরও পড়ুন- অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget