এক্সপ্লোর

Kasba Case : 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস', কলেজের দেওয়ালজুড়ে শুধু মূল অভিযুক্তের ভজনা

Kasba College Case: এবার শিক্ষাঙ্গনে নারকীয় নির্যাতনের শিকার হলেন ছাত্রীই। দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

কলকাতা : দক্ষিণ কলকাতার ল’কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। অভিযোগ উঠছে, তিনিই এই কলেজ কার্যত চালাতেন। মনোজিৎ মিশ্রের সোশাল মিডিয়া অনুযায়ী, তিনি তৃণমূল ছাত্র পরিষদের একদা নেতা। তৃণমূলের একাধিক কর্মসূচি তিনি রোজ পোস্ট করেন। কলেজের দেওয়ালজুড়ে তাঁর স্তুতি-লিখন দেখা গেছে। দেওয়ালে তাঁর অনুগতদের তরফে লেখা এখনও জ্বলজ্বল করছে। সেখানে লেখা আছে, Manojit Dada is in our Hearts (Team MM)। গোটা দেওয়ালজুড়ে শুধু মনোজিতের নাম। লেখা আছে, 'আমরা সবাই সার্থক TMCP'। ধর্ষণকাণ্ডে মূল এই অভিযুক্ত সংশ্লিষ্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। সোশাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, সেখানকার তৃণমূল ইউনিটের সভাপতি। তাছাড়া তৃণমূলের সঙ্গে যে তাঁর যোগ ছিল বা তৃণমূলের পদাধিকারী ছিলেন, সেটা রাজ্যের শাসক দলও অস্বীকার করছে না।

আর জি কর মেডিক্যালের পর এবার আইন কলেজেই 'গণধর্ষণের' ঘটনা ঘটল ! সাউথ ক্যালকাটা ল' কলেজে 'গণধর্ষণের' শিকার হলেন কলেজেরই এক ছাত্রী ! এমনই অভিযোগ উঠেছে। গত ২৫ জুন ঠিক কী ঘটেছিল ? কী রয়েছে অভিযোগকারিণীর বয়ানে ? সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ ফর্ম ফিল-আপের জন্য ইউনিয়ন রুমে যান নির্যাতিতা। কিছুক্ষণ পর ইউনিয়ন রুমে আসেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র। সন্ধে ৬টা নাগাদ মূল অভিযুক্ত নির্যাতিতাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফিরে আসেন মূল অভিযুক্ত। ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেন মূল অভিযুক্ত। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান করেন তিনি। এরপর শৌচাগারের কাছেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ায় তিনি রুবি হাসপাতালে নিয়ে যেতে বলেন। অসুস্থ হয়ে পড়ায় এর পরে ইনহেলার নিয়ে আসার কথা বলেন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়ি ফেরার জন্য কলেজের গেটের দিকে যান। কিন্তু মনোজিতের নির্দেশে কলেজের গেট বন্ধ করে দেন নিরাপত্তারক্ষী। তাঁকে (নির্যাতিতাকে) কোনও সাহায্য করেননি কলেজের নিরাপত্তারক্ষীও। এরপরে আবার ইউনিয়ন রুমে নিয়ে যান মনোজিৎরা। পা ধরে কান্নাকাটি করে অনুরোধ করলেও তাঁকে ছাড়েননি মনোজিৎরা। এরপরে জোর করে নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে যান মনোজিৎরা। গার্ড রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করেন মনোজিৎ, বাইরে পাহারায় ছিলেন প্রমিত-জেইব। এরপরেই ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল, তারপরেই ধর্ষণ করা হয়। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, প্রেমিককে খুন, বাবাকে গ্রেফতারির হুমকি সবই দেওয়া হয়। এরপরেই গার্ড রুমে ধর্ষণ করা হয়। পুলিশের কাছে অভিযোগে এমনই জানিয়েছেন নির্যাতিতা, এমনই খবর সূত্রের। নির্যাতিতা আরও জানিয়েছেন, ধর্ষণে বাধা দিতে গিয়ে মাথায় চোট পান তিনি। তারপরেই হকিস্টিক দিয়ে তাঁর উপর হামলা করা হয়। রাত ১০.৫০ নাগাদ অত্যাচারের পর ছাড় পান তিনি। বেরোনোর সময় ফের হুমকি দেওয়া হয়। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন নির্যাতিতা আইনের ছাত্রী। খবর সূত্রের।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget