এক্সপ্লোর

Kasba Molestation : 'পেট কেটে দেব..', 'ম্যাঙ্গো'র হুমকি পেয়ে ছেলেকে কলেজ যেতেই না করেছিলেন মা-বাবা

মনোজিতের লবিতে যোগ না দিলে পড়ুয়ার মা-বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি 'গুণধর' মনোজিৎ। ২০১৯-এর ১৭ ডিসেম্বরকসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লির বাসিন্দা মুকুন্দ পাণ্ডে।

 

আবির দত্ত, কলকাতা: 'আমার নাম ম্য়াঙ্গো। শ্যুট করে দেব কিন্তু আমরা' ফোন এসেছিল তাঁর কাছে। অপরাধ? তাঁর ছেলে মনোজিতের লবিতে যোগ দেয়নি। এখনও ফোনের কথা ভাবলে কেঁপে ওঠেন তাঁরা। ছেলেকে পড়তে পাঠিয়ে এ কী বিড়ম্বনা! কলেজের যে মেয়ের ওপরই নজর পড়বে তাকেই যৌন নির্যাতন! আর বিরুদ্ধ গোষ্ঠীর ছেলে হলেই তাঁকে মেরে দেওয়ার হুমকি! এটাই ছিল কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত, তৃণমূল কর্মী মনোজিত মিশ্রর সাম্রাজ্যের নিয়ম।  একটা দুটো নয়, একের পর এক অন্যায়ের ভয়ঙ্কর অভিযোগ উঠছে মনোজিতের বিরুদ্ধে। 

'ছেলেকে কলেজে ঢুকতে দেব না'

সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র জানালেন, তিনি মনোজিতের কথা মানতে চাননি, ভিড়তে চাননি তাঁর দলে। তার পরিণাম ভুগতে হয়েছিল বাবা-মাকে। ফোন করে কার্যত প্রাণে মারারই হুমকি দেওয়া হয়েছিল। মনোজ কুমার পাণ্ডের কথায়, 'মা-বাবাকে হুমকি দেয়। যে আপনার ছেলেকে কলেজে ঢুকতে দেব না। বলেছিল গুলি করে মেরে দেব। তুলে নিয়ে যাব। তারপর বলেছিল পেট কেটে দেব। একপ্রকার হত্য়া করারই হুমকি দিয়ে গেছিল। বলেছিল যে আপনার ছেলেকে গায়ের করে দেব।'

'মস্তান' মনোজিৎ!

মনোজিতের লবিতে যোগ না দিলে পড়ুয়ার মা-বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি 'গুণধর' মনোজিৎ। ২০১৯-এর ১৭ ডিসেম্বর
কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লির বাসিন্দা মুকুন্দ পাণ্ডে, যাঁর ছেলে মনোজকুমার পাণ্ডে সেসময় কসবা ল' কলেজেরই পড়ুয়া ছিলেন। মুকুন্দ পাণ্ডে অভিযোগ জানান, ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টা নাগাদ তাঁর উত্তর পঞ্চান্নগ্রামের দোকানে চড়াও হয় মনোজিৎ ও তার দলবল।

সে সময় স্বামীর সঙ্গেই দোকানে ছিলেন মনোজের মা নমিতা পাণ্ডে। এতবছর পরও সেই আতঙ্ক এখনও তাজা! অভিযোগকারীর দাবি, আনন্দপুর থানার পাশাপাশি কসবা থানাতেও অভিযোগ জানিয়েছিলেন। তবে, লাভের লাভ কিছু হয়নি। মুকুন্দ পাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।  

আসলে, কসবার LAW কলেজে, গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রর প্রভাব ছিল অপরিসীম। দিনের পর দিন কীভাবে কলেজে মনোজিতের মৌরসিপাট্টা চলত, তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সাউথ ক্য়ালকাটা ল কলেজের অনেক ছাত্রীও। কিন্তু এত কিছু হয়ত সামনে এসেও আসত না, যদি না ২৫ জুনের ঘটনা না ঘটত ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget