এক্সপ্লোর

South Calcutta Law College Case : 'ইনহেলার দিয়ে একটু সুস্থ হতেই ধর্ষণ' ভয়ঙ্কর অভিযোগে আদালতে কী সাফাই দিলেন মনোজিতের আইনজীবী?

, মঙ্গলবার মনোজিৎ মিশ্র-সহ কসবা গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার ধৃত চারজনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। কী বলেন মনোজিতের আইনজীবী?

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, সত্য়জিৎ বৈদ্য, কলকাতা : কসবাকাণ্ডে অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। মঙ্গলবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন, "অভিযোগকারিণী অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার দিয়ে, তাঁকে সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল।" এই সওয়ালে ভর করেই, মঙ্গলবার মনোজিৎ মিশ্র-সহ কসবা গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার ধৃত চারজনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী।

এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন, অভিযোগকারিণীর যে বয়ান, তার সঙ্গে ইলেকট্রনিক এভিডেন্স অর্থাৎ সিসি ক্য়ামেরার ফুটেজ, মোবাইলের ভিডিও মিলে যাচ্ছে। অভিযুক্তদের ফের ঘটনাস্থলে নিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।  অপরাধের বীভৎসতা বোঝাতে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, অভিযোগকারিণী জানিয়েছেন, প্রথমে তাঁর ওপর এক দফা নির্যাতন চালানো হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার কিনে, তাঁকে দিয়ে, সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল।  বলেন, ধৃত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রর আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে তিনি আদালতে বলেন, এটা একটা ষড়যন্ত্র। তবে আমরা তদন্তে সহযোগিতা করতে চাই। ধৃত মনোজিত মিশ্রর হয়ে মামলা লড়ছেন আইনজীবী  রাজু গঙ্গোপাধ্য়ায়।

ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্য়ায়, জেব আহমেদকে ৮ জুলাই অবধি এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্য়োপাধ্য়ায়কে ৪ জুলাই অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ধৃত চারজনকে আদালতে পেশ করার আগে, তাঁদের দৃষ্টামূলক শাস্তির দাবিতে, আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখায় আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন। অভিযুক্তদের তরফে যাতে আলিপুর আদালতে কোনও আইনজীবী সওয়াল না করেন, তারজন্য দুটি বার কাউন্সিলের কাছে লিখিত আবেদন জানায় বিজেপির লিগাল সেল।

সূত্রের খবর, কসবার এই গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছেন আইন কলেজের ১৬ জন পড়ুয়া। CC ক্যামেরার ফুটেজ থেকে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয়। তাঁদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। এই ১৬ জন পড়ুয়াকে নোটিস পাঠানো হয়েছে। মনোজিতের কল ডিটেলস দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার রাত থেকে পরের দিন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল।                      

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget