এক্সপ্লোর

Kasba Student Rape Case: কলেজে ছাত্রীকে গণধর্ষণ; প্রতিবাদে বিক্ষোভে SFI-DYFI, কসবা থানায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Kasba Student Rape Case: সাউথ ক্যালকাটা ল' কলেজে 'গণধর্ষণের' শিকার কলেজেরই ছাত্রী।

কলকাতা: সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদে কসবায় বিক্ষোভে SFI ও DYFI। কসবার কলেজ থেকে ছিড়ে ফেলা হল মমতা-অভিষেকের ফ্লেক্স। কসবা থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র-যুব কর্মীদের। 

আইন কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রণক্ষেত্র কসবায়। সাউথ ক্যালকটা ল' কলেজের এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। এদিন কলেজের গেট আটকে  বিক্ষোভ দেখায় SFI এবং DYFI। বিক্ষোভকারীরা গেট টপকে কলেজ ক্যাম্পাসে ঢুকে ছিড়ে ফেলে মমতা-অভিষেকের ফ্লেক্স। এরপর তাঁরা ঘেরাও করে কসবা থানা। থানার সামনে বাম ছাত্র যুবরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভে কসবা থানার সামনে তুলকালাম কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে র‌্যাফের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বাম ছাত্র-যুবদের। তাড়া করে পুলিশ। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। 

ঠিক কী অভিযোগ? 

নির্যাতিতার অভিযোগ, বুধবার বেলা ১২টা ৫-এ তিনি পরীক্ষার ফর্ম ফিলআপ করার জন্য কলেজে যান। কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন। সেই সময় কলেজের প্রাক্তনী এবং কর্মী মনোজিৎ অপেক্ষা করতে বলেন।  বাকিরা চলে গেলে, বিকেল ৪টে নাগাদ বেরোনোর চেষ্টা করেন ওই তরুণী। সেই সময় তাঁকে বাধা দেওয়া হয়, এবং ইউনিয়ম রুমে বসিয়ে রাখা হয়। সন্ধে ৬টা নাগাদ মনোজিৎ জানায় সে ওই তরুণীকে পছন্দ করে এবং তাঁর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ভালবাসে। এমনকী বিয়ের প্রস্তাবও দেয় অভিযুক্ত। আমি বলি, আমার বয়ফ্রেন্ড রয়েছে, আমি তাঁকে ভালবাসি, তাঁকে ছাড়া সম্ভব নয়। ছাত্রীর অভিযোগ, ফের কলেজের গ্রাউন্ড ফ্লোরের ইউনিয়ম রুমে নিয়ে যাওয়া হয়। আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে বলা হয়।'' 

আইনের ছাত্রী পুলিশকে জানিয়েছেন, "সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফিরে আসেন মূল অভিযুক্ত। ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় মনোজিৎ। বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যানের পর চড়াও হয় মনোজিৎ। শৌচাগারের কাছেই অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ায় আমাকে রুবি হাসপাতালে নিয়ে যেতে বলি। এর পরে ইনহেলার নিয়ে আসার কথা বলি। কিছুটা সুস্থ হওয়ার পরে বাড়ি ফেরার জন্য কলেজের গেটের দিকে যাই। কিন্তু বন্ধ ছিল মেন গেট। এরপরে আবার ইউনিয়ন রুমে নিয়ে যায় মনোজিৎরা। পা ধরে কান্নাকাটি করে অনুরোধ করলেও ছাড়েনি মনোজিৎরা। এরপরে জোর করে নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে যায়। গার্ড রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে মনোজিৎ। বাইরে পাহারা দিচ্ছিল প্রমিত-জেইব। এরপরই ধর্ষণ করে। ধর্ষণে বাধা দিতে গিয়ে মাথায় চোট লাগে। হকিস্টিক দিয়ে হামলা চালায়। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়। প্রেমিককে খুন, বাবাকে গ্রেফতারির হুমকিও দেয়।''


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget