এক্সপ্লোর

Kunal Ghosh : 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের

Justice Abhijit Gangopadhyay : তৃণমূলের মুখপাত্র-র অভিযোগ, 'মহামান্য বিচারপতি শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু তাঁর চেয়ারের অপব্যবহার করছেন। ব্যক্তিগত প্রচারের জন্য রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়ে গিয়েছেন।'

কলকাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Gangopadhyay) নজিরবিহীন আক্রমণ তৃণমূল কংগ্রেসের (TMC)। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্রুত জেরা করা উচিত বলে মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে 'রাজনৈতিক দলের ক্যাডার' বলে আক্রমণ শানালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূলের মুখপাত্র-র অভিযোগ, 'মহামান্য বিচারপতি শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু তাঁর চেয়ারের অপব্যবহার করছেন। ব্যক্তিগত প্রচারের জন্য রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়ে গিয়েছেন। তিনি টার্গেট করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে টার্গেট করে নিয়েছেন তিনি। আবোল-তাবোল কথাবার্তা বলছেন। এক্রিয়ার বহির্ভূত, আইন বহির্ভূত কথা বলছেন।'

নিয়োগ দুর্নীতি তদন্ত প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে এবিপি আনন্দে তাঁর দেওয়া পুরনো সাক্ষাৎকার দেখিয়ে কুণাল ঘোষের আক্রমণ, 'উনি তো বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিজের গুরু বলেন। যদি ক্ষমতা থাকে তাহলে বাম জমানা থেকে যে নিয়োগহ দুর্নীতি গুলো শুরু হয়েছে তারও তদন্ত শুরু করানোর অর্ডার দিন।' পুরনো সাক্ষাৎকারে অভিষেকের মন্তব্যের ভিত্তিতে, জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'আদালত আবমাননার দায়ে যদি তিন মাসের জেলের মেয়াদ দিই, তাহলে কিচ্ছু করার থাকবে না। বড়জোড় কিছুদিন পর আমাকে মেরে দিতে পারে।' যে প্রসঙ্গ তুলে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কুণাল ঘোষের আক্রমণ, 'উনি আসলে প্রচারের আলোয় থাকতে এসব করছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি রাজনৈতিকভাবে যাতে সুবিধা হয়, সেই কাজ নিশ্চিত করার ব্রত নিয়েছেন। রাজ্যজুড়ে বিভিন্ন কোর্টে বিভিন্ন বিচারকরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাই তো বিচার ব্যবস্থা চলছে।'

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার মাঝে কুণাল ঘোষের বক্তব্য, 'কেউ অন্যায় করে থাকলে তাঁর শাস্তি হোক। সে উচ্ছন্নে যাক, তৃণমূল কংগ্রেসের তা নিয়ে কোনও বক্তব্য নেই। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গােপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক দলের ক্যাডারের মতো হয়ে যাচ্ছে। ওঁর বিরুদ্ধে কথাগুলো বলার জন্য যদি আদালত অবমাননার জন্য আদালতে ডাকেন, সেটা সামনে দাঁড়িয়ে মুখোমুখি হব। জেলে পাঠালে, যাব জেলে। কিন্তু একটা দলের ভাল কাজ ভুলিয়ে দেওয়ার চেষ্টা এভাবে ক্রমাগত চলতে পারে না। কোনও ভুল হয়ে থাকলে তাঁর প্রায়শ্চিত্ত করার সুযোগ তৃণমূল কংগ্রেসকেই দেওয়া হোক।' পাশাপাশি সিবিআইকে ভর্ৎসনা ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্ত নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে, কুণাল ঘোষের অভিযোগ, 'তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন উনি।'

আরও পড়ুন- 'মাথা পর্যন্ত পৌঁছনো বাকি, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিত CBI ও ED-র', বললেন বিচারপতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget