এক্সপ্লোর

Atreyee River Dam: বছর ঘুরতে না ঘুরতেই বড়সড় বিপত্তি, ভেঙে পড়ল আত্রেয়ী নদীর বাঁধ

South Dinajpur News: এর মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁধের একাংশ। বর্ষা আসার আগেই নদীর বাঁধ ভাঙায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বর্ষা আসার আগেই দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর বাঁধ। এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন, এসে দেখে যান তাঁর অনুপ্রেরণায় দুর্নীতির উন্নয়ন কীভাবে হেলে পড়েছে। এটা রাজনীতি করার সময় নয়, প্রতিক্রিয়া তৃণমূলের। 

ভেঙে পড়ল বাঁধের একাংশ: এক বছর আগে শেষ হয়েছিল আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ। এর মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁধের একাংশ। বর্ষা আসার আগেই নদীর বাঁধ ভাঙায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বালুরঘাটের চকভৃগুতে, ২০২২ সালে আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০২৪ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাঁধের গার্ডওয়াল ভেঙে যায়। বালির বস্তা ফেলে মেরামতির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর মধ্যেই সোমবার রাত ২টো নাগাদ জলের তোড়ে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে। তাঁদের আরও অভিযোগ, নিম্নমানের সামগ্রী তৈরি হওয়ার কারণে বাঁধে বিপর্যয়।

মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে সমস্যার কথা জানান গ্রামবাসীরা। আত্রেয়ী নদীর বাঁধ ভাঙায় এক্স হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করে সুকান্ত মজুমদার লেখেন, মাস কয়েক আগেই আকস্মিকভাবে ভেঙেছিল সেতু, এবার আত্রেয়ী নদীর উপর কংক্রিট দ্বারা নির্মিত বাঁধের প্রায় ৪০ ফিট লম্বা অংশ জলের স্রোতে ভেসে গেল! মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুপ্রেরণায় রাজ্যে সর্বত্র 'উন্নয়নের বন্যা' নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য বারবার তাঁদের বিফলতা জনসমক্ষে প্রমাণিত হচ্ছে। যদিও আত্রেয়ী নদীর বাঁধ ভাঙা নিয়ে, তুঙ্গে রাজনৈতিক তরজা। এখনও মেলেনি সেচ দফতরের কোনও প্রতিক্রিয়া। এই ঘটনায় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক মিত্র বলেন, "বিজেপির কাজ রাজনৈতিক বিরোধিতা। প্রাকৃতিক বিপর্যয়কে নিয়েও তারা এ কথা বলেন, নদীর জল কখন বাড়বে তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।''

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget