এক্সপ্লোর

Dakshin Dinajpur : পদ্মের পাপড়ি খসা জারি, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েত হাতছাড়া গেরুয়া শিবিরের

সোমজিয়া গ্রামপঞ্চায়েতে ৬ তৃণমূল সদস্যের আনা অনাস্থায় সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন ৩ বিজেপি সদস্য এবং এক সিপিএম সদস্য। তার জেরে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। সরতে হয়েছে বিজেপি- নির্দল জোটের প্রধানকে।

মুন্না আগারওয়াল, কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর) : বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্যে খসছে পদ্মের পাপড়ি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল গেরুয়া শিবিরের। আর যা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, উন্নয়ন না করাতেই ক্ষমতা হারাতে হচ্ছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, ভয় আর প্রলোভনের রাজনীতি করছে তৃণমূল। 

বিধানসভা ভোটের পর ইতিমধ্যে বিজেপির হয়ে জেতা ৪ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। গেরুয়া শিবিরে রাজনৈতিক রক্তক্ষরণ চলছে নিচুতলাতেও। বিজেপির প্রধানের বিরুদ্ধে তৃণমূলের আনা অনাস্থায় সমর্থন জানালেন বিজেপি সদস্যরা! তার জেরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।

সোমজিয়া গ্রামপঞ্চায়েতে ১৭টি আসন। বিজেপির ৭, তৃণমূলের ৬, নির্দলের ৩ এবং সিপিএমের ১ জন সদস্য রয়েছেন। ৩ নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। ৬ তৃণমূল সদস্যের আনা অনাস্থায় সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন ৩ বিজেপি সদস্য এবং এক সিপিএম সদস্য। তার জেরে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। সরতে হয়েছে বিজেপি- নির্দল জোটের প্রধানকে।  

সোমজিয়া গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল রাকিব সরকার বলেছেন, 'বিজেপি ও নির্দলের জোটে প্রধান ছিল। আমরা অনাস্থা ডাকি। বিজেপির তিনজন সমর্থন করেছেন।' অপরদিকে, দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন বলেছেন, 'এই ৩ জন বিজেপি সদস্য তৃণমূলের অনাস্থাকে সমর্থন করে ভোট দিলেও এরা তৃণমূলে যায়নি।'

অপরদিকে, পুরুলিয়ার পাড়া ব্লকেও গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। ১১ আসনের ভাউরীডি গ্রাম পঞ্চায়েতে সমান সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল ও বিজেপি। এক নির্দলের সমর্থনে বোর্ড গঠন করে গেরুয়া শিবির। পরে এক বিজেপি সদস্যের মৃত্যু হয়। আরেক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যা কমে হয় ৩। তৃণমূলের ৬ সদস্য অনাস্থা আনতেই তাতে সমর্থন জানান এক নির্দল। ৩-৭ ভোটে হেরে সরতে হয়েছে বিজেপির প্রধানকে।  রাজ্য বিজেপি কীভাবে এই ভাঙন সামলায়, এখন সেটাই দেখার। 

আরও পড়ুন-

বিজেপি সদস্যের সমর্থনে গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের, উলটপুরাণ পশ্চিম মেদিনীপুরে

মালদা কালিয়াচকে দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্যদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget