এক্সপ্লোর

South Dinajpur News: জেলা নেতৃত্বকে এড়িয়ে সভা! বহিষ্কার তৃণমূল নেতা

Balurghat News Update: অভিযোগ, জেলা তৃণমূল নেতৃত্বকে অন্ধকারে রেখে ওই কর্মিসভা করেছিলেন তৃণমূল নেতা। তারপরেই তাঁকে শোকজ করে জেলা তৃণমূল।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দলবিরোধী কাজের অভিযোগে এবার বালুরঘাট শহর তৃণমূল সভাপতিকে পদ থেকে বহিষ্কার। সাংবাদিক বৈঠক করে ওই নেতাকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি। পাল্টা তৃণমূল রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন বহিষ্কৃত নেতা। জেলা নেতৃত্বকে না জানিয়ে কর্মিসভা করার অভিযোগ! সেই অভিযোগের কারণেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি। ঘটনার সূত্রপাত ২০ মে। ওই দিন বালুরঘাটের গুলমোহরে স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি সভা করেন বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি বিমান দাস। অভিযোগ, জেলা তৃণমূল নেতৃত্বকে অন্ধকারে রেখে ওই কর্মিসভা করেছিলেন তৃণমূল নেতা। তারপরেই তাঁকে শোকজ (Show Cause) করে জেলা তৃণমূল। জেলা তৃণমূল সূত্রে খবর, শোকজের চিঠির জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার পদ থেকে বহিষ্কার করা হল বিমান দাসকে।

জেলা নেতৃত্বের বক্তব্য:
দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক বলেন, 'দলবিরোধী কাজকর্ম করছিলেন বিমান দাস। আমরা বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলাম। সুব্রত বক্সির নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।' তৃণমূল সূত্রে খবর, দ্রুত নতুন কোনও নেতাকে বালুরঘাটের শহর তৃণমূল সভাপতি পদে বসানোর জন্য দলের অন্দরে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।

অভিযুক্তের বক্তব্য:
জেলা নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বালুরঘাটের শহর তৃণমূল (TMC) সভাপতি। বালুরঘাটের শহরের তৃণমূল সভাপতি বিমান দাস বলেন, 'শোকজ করার উত্তর দিয়েছি। এই অবস্থায় কী করে জেলা নেতৃত্ব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জানা নেই। আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন জানাব।'

বিজেপির কটাক্ষ:
এমন ঘটনায় তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির (BJP) বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, 'তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।' দলের মধ্যে গোষ্ঠীকোন্দলের কারণেই এমন ঘটনা বলে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতারা।   

আরও পড়ুন: উদ্বোধনের কয়েকঘণ্টার মধ্যেই কামারকুন্ডু উড়ালপুরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget